২৭/৫৬. অধ্যায়ঃ

গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার 'ইদ্দাতকাল

সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫১৬

أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، قَالَ: حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، قَالَ: حَدَّثَنِي جَعْفَرُ بْنُ رَبِيعَةَ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ زَيْنَبَ بِنْتَ أَبِي سَلَمَةَ، أَخْبَرَتْهُ، عَنْ أُمِّهَا أُمِّ سَلَمَةَ، زَوْجِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَنَّ امْرَأَةً مِنْ أَسْلَمَ يُقَالُ لَهَا: سُبَيْعَةُ كَانَتْ تَحْتَ زَوْجِهَا، فَتُوُفِّيَ عَنْهَا وَهِيَ حُبْلَى، فَخَطَبَهَا أَبُو السَّنَابِلِ بْنُ بَعْكَكٍ فَأَبَتْ أَنْ تَنْكِحَهُ، فَقَالَ: مَا يَصْلُحُ لَكِ أَنْ تَنْكِحِي حَتَّى تَعْتَدِّي آخِرَ الْأَجَلَيْنِ، فَمَكَثَتْ قَرِيبًا مِنْ عِشْرِينَ لَيْلَةً ثُمَّ نُفِسَتْ، فَجَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «انْكِحِي»

আবু সালামা ইব্ন আবদুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ

যায়নাব বিনতে আবু সালামা তাঁকে জানান যে, তাঁর মা, নবী (ﷺ)-এর স্ত্রী উম্মু সালামা (রাঃ) হতে বর্ণনা করেন। আসলাম গোত্রের সুবাইআ (রাঃ) তাঁর স্বামীর বিবাহ বন্ধনে ছিলেন। গর্ভবতী অবস্থায় তাঁর স্বামী মারা যান।আবু সানাবিল ইবন বাকাক (রাঃ) তাঁকে বিবাহের প্রস্তাব দেন। কিন্তু তিনি তাঁকে বিবাহ করতে রাজি হলেন না। পরে তিনি বললেন: দুই ‘ইদ্দতের মধ্যে যেটি দীর্ঘতর, সেটি পূর্ণ করার পূর্বে তোমার বিবাহ করা সঙ্গত হবে না। সে প্রায় বিশ দিন অপেক্ষা করল। এরপর যখন সন্তান প্রসব করলেন, তখন রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এলে তিনি বললেন: তুমি বিবাহ করতে পার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন