২৭/৫৬. অধ্যায়ঃ
গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার 'ইদ্দাতকাল
সুনানে নাসাঈ : ৩৫১৫
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫১৫
أَخْبَرَنَا حُسَيْنُ بْنُ مَنْصُورٍ، قَالَ: حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، قَالَ: أَخْبَرَنِي سُلَيْمَانُ بْنُ يَسَارٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: كُنْتُ أَنَا وَابْنُ عَبَّاسٍ وَأَبُو هُرَيْرَةَ، فَقَالَ ابْنُ عَبَّاسٍ: إِذَا وَضَعَتِ الْمَرْأَةُ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا فَإِنَّ عِدَّتَهَا آخِرُ الْأَجَلَيْنِ، فَقَالَ أَبُو سَلَمَةَ: فَبَعَثْنَا كُرَيْبًا، إِلَى أُمِّ سَلَمَةَ، يَسْأَلُهَا عَنْ ذَلِكَ، فَجَاءَنَا مِنْ عِنْدِهَا أَنَّ سُبَيْعَةَ تُوُفِّيَ عَنْهَا زَوْجُهَا، فَوَضَعَتْ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِأَيَّامٍ، «فَأَمَرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ تَتَزَوَّجَ»
আবূ সালামা ইব্ন আবদুর রহমান (রাঃ) হতে বর্ণিতঃ
আমি, ইবন আব্বাস (রাঃ) এবং আবু হুরাইরা (রাঃ) একত্রে ছিলাম। ইবন আব্বাস (রাঃ) বললেন: কোনো স্ত্রীলোক তার স্বামীর মারা যাওয়ার পর সন্তান প্রসব করলে ঐ স্ত্রীলোকের ইদ্দত হবে, দুই ইদ্দতের মধ্যে যেটি দীর্ঘতর।আবু সালামা (রাঃ) বলেন: আমরা কুরাইব (রাঃ)-কে উম্মু সালামা (রাঃ)-এর নিকট এ বিষয়ে প্রশ্ন করার জন্য পাঠালাম। কুরাইব তাঁর নিকট থেকে সংবাদ নিয়ে এলো যে, সুবাইআহ (রাঃ)-এর স্বামীর মৃত্যু হলে কয়েকদিন পর সে সন্তান প্রসব করে। তখন রাসূলুল্লাহ (ﷺ) তাকে বিবাহ করার অনুমতি প্রদান করেন।
