২৭/৫৬. অধ্যায়ঃ
গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার 'ইদ্দাতকাল
সুনানে নাসাঈ : ৩৫১৪
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫১৪
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، عَنْ ابْنِ الْقَاسِمِ، عَنْ مَالِكٍ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ، وَأَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ اخْتَلَفَا فِي الْمَرْأَةِ تُنْفَسُ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِلَيَالٍ، فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ: آخِرُ الْأَجَلَيْنِ، وَقَالَ أَبُو سَلَمَةَ: إِذَا نُفِسَتْ فَقَدْ حَلَّتْ، فَجَاءَ أَبُو هُرَيْرَةَ فَقَالَ: أَنَا مَعَ ابْنِ أَخِي - يَعْنِي أَبَا سَلَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ - فَبَعَثُوا كُرَيْبًا مَوْلَى ابْنِ عَبَّاسٍ، إِلَى أُمِّ سَلَمَةَ، يَسْأَلُهَا عَنْ ذَلِكَ، فَجَاءَهُمْ، فَأَخْبَرَهُمْ أَنَّهَا قَالَتْ: وَلَدَتْ سُبَيْعَةُ بَعْدَ وَفَاةِ زَوْجِهَا بِلَيَالٍ، فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «قَدْ حَلَلْتِ»
সুলায়মান ইব্ন ইয়াসার (রাঃ) হতে বর্ণিতঃ
আব্দুল্লাহ ইবন আব্বাস (রাঃ) এবং আবু সালামা ইবন আবদুর রহমান (রাঃ)-এর মধ্যে ঐ মহিলার ইদ্দাতের বিষয়ে ইখতিলাফ হয়, যার স্বামী মৃত্যুর কিছু দিন পর সে সন্তান প্রসব করে। আব্দুল্লাহ ইবন আব্বাস (রাঃ) বললেন: দুই ইদ্দাতের মধ্যে যেটি দীর্ঘতর হয় তাই তার ইদ্দাত। আর আবু সালামা (রাঃ) বলেন: যখন সে সন্তান প্রসব করল, তখনই হালাল হয়েছে।এরপর আবু হুরাইরা (রাঃ) এলে তিনি বললেন: আমি আমার ভাতিজা সাথে একমত। এরপর ইবন আব্বাস (রাঃ)-এর আজাদকৃত গোলাম কুরাইব (রাঃ)-কে উম্মু সালামা (রাঃ)-এর নিকট এ বিষয়ে জিজ্ঞেস করার জন্য পাঠান। তিনি এসে তাঁদেরকে জানান যে, উম্মু সালামা (রাঃ) বলেছেন: সুবাইআ (রাঃ) তার স্বামীর মারা যাওয়ার কয়েকদিন পর সন্তান প্রসব করে। এরপর সে রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এটা উল্লেখ করলে, তিনি বললেন: তুমি হালাল হয়ে গেছ।
