২৭/৫৬. অধ্যায়ঃ
গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার 'ইদ্দাতকাল
সুনানে নাসাঈ : ৩৫১৯
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫১৯
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ وَهْبٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَبْدِ الرَّحِيمِ، قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَبِي أُنَيْسَةَ، عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ، عَنْ مُحَمَّدِ بْنِ مُسْلِمٍ الزُّهْرِيِّ، قَالَ: كَتَبَ إِلَيْهِ يَذْكُرُ، أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ عَبْدِ اللَّهِ، حَدَّثَهُ، أَنَّ زُفَرَ بْنَ أَوْسِ بْنِ الْحَدَثَانِ النَّصْرِيَّ، حَدَّثَهُ: أَنَّ أَبَا السَّنَابِلِ بْنَ بَعْكَكِ بْنِ السَّبَّاقِ قَالَ لِسُبَيْعَةَ الْأَسْلَمِيَّةِ: لَا تَحِلِّينَ حَتَّى يَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرًا أَقْصَى الْأَجَلَيْنِ، فَأَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَتْهُ عَنْ ذَلِكَ، فَزَعَمَتْ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَفْتَاهَا أَنْ تَنْكِحَ إِذَا وَضَعَتْ حَمْلَهَا» وَكَانَتْ حُبْلَى فِي تِسْعَةِ أَشْهُرٍ حِينَ تُوُفِّيَ زَوْجُهَا، وَكَانَتْ تَحْتَ سَعْدِ بْنِ خَوْلَةَ فَتُوُفِّيَ فِي حَجَّةِ الْوَدَاعِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَكَحَتْ فَتًى مِنْ قَوْمِهَا حِينَ وَضَعَتْ مَا فِي بَطْنِهَا---[حكم الألباني] صحيح لغيره
যুফার ইব্ন আওস ইব্ন হাদাসান নসরী (রাঃ) হতে বর্ণিতঃ
যুফার ইবন আওস ইবনুল হাদাসান আন নাসরী (রাঃ) বলেন: আবু সানাবিল ইবন বাকাক ইবন সাব্বাক (রাঃ) সুবাইআহ আসলামিয়া (রাঃ)-কে বললেন : চার মাস দশ দিন, যা দুই ‘ইদ্দাতের মধ্যে দীর্ঘতর, তা শেষ হওয়ার পূর্বে তুমি হালাল হবে না। এ কথা শুনে তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট এ ব্যাপারে জিজ্ঞেস করলেন। সুবাইআহ (রাঃ) বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে এই ফাতাওয়া দিলেন যে, তার সন্তান প্রসব হলে সে বিবাহ করতে পারবে। তাঁর স্বামীর মৃত্যুর সময় তিনি ছিলেন নয় মাসের গর্ভবতী। তিনি সা’দ ইবন খাওলার বিবাহাধীন ছিলেন। তিনি বিদায় হজ্জে রাসূলুল্লাহ (ﷺ)-এর সঙ্গে ছিলেন এবং এ সময় মারা যান। সন্তান প্রসব হওয়ার পর নিজের গোত্রের এক যুবককে তিনি বিবাহ করেন।
