২৭/৫৬. অধ্যায়ঃ
গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার 'ইদ্দাতকাল
সুনানে নাসাঈ : ৩৫২০
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫২০
أَخْبَرَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَرْبٍ، عَنْ الزُّبَيْدِيِّ، عَنْ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُتْبَةَ، كَتَبَ إِلَى عُمَرَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الْأَرْقَمِ الزُّهْرِيِّ، أَنِ ادْخُلْ عَلَى سُبَيْعَةَ بِنْتِ الْحَارِثِ الْأَسْلَمِيَّةِ، فَاسْأَلْهَا عَمَّا أَفْتَاهَا بِهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَمْلِهَا؟ قَالَ: فَدَخَلَ عَلَيْهَا عُمَرُ بْنُ عَبْدِ اللَّهِ فَسَأَلَهَا فَأَخْبَرَتْهُ أَنَّهَا كَانَتْ تَحْتَ سَعْدِ بْنِ خَوْلَةَ، وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِمَّنْ شَهِدَ بَدْرًا، فَتُوُفِّيَ عَنْهَا فِي حَجَّةِ الْوَدَاعِ، فَوَلَدَتْ قَبْلَ أَنْ تَمْضِيَ لَهَا أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرًا مِنْ وَفَاةِ زَوْجِهَا، فَلَمَّا تَعَلَّتْ مِنْ نِفَاسِهَا، دَخَلَ عَلَيْهَا أَبُو السَّنَابِلِ - رَجُلٌ مِنْ بَنِي عَبْدِ الدَّارِ - فَرَآهَا مُتَجَمِّلَةً، فَقَالَ: لَعَلَّكِ تُرِيدِينَ النِّكَاحَ قَبْلَ أَنْ تَمُرَّ عَلَيْكِ أَرْبَعَةُ أَشْهُرٍ وَعَشْرًا؟ قَالَتْ: فَلَمَّا سَمِعْتُ ذَلِكَ مِنْ أَبِي السَّنَابِلِ جِئْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَحَدَّثْتُهُ حَدِيثِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «قَدْ حَلَلْتِ حِينَ وَضَعْتِ حَمْلَكِ»
উবায়দুল্লাহ্ ইব্ন আবদুল্লাহ্ (রাঃ) হতে বর্ণিতঃ
আবদুল্লাহ ইবন উতবা (রাঃ) উমর ইবন আবদুল্লাহ ইবনুল আরকাম আজ-জুহরীকে সুবাইআ (রাঃ)-এর নিকট যাওয়ার জন্য চিঠি লিখলেন যে, আপনি গিয়ে সুবাইআ আল-আসলামিয়া বিনতে হারিস (রাঃ)-কে প্রশ্ন করবেন, তাঁর গর্ভ সম্পর্কে রাসূলুল্লাহ (ﷺ) তাঁকে কী সমাধান দিয়েছিলেন?রাবি বলেন: উমর ইবন আবদুল্লাহ (রহঃ) তাকে জিজ্ঞেস করলে তিনি বললেন: আমি সাদ ইবন খাওলার স্ত্রী ছিলাম। তিনি রাসূলুল্লাহ (ﷺ)-এর বদরী সাহাবী ছিলেন। স্ত্রী রেখে বিদায় হজ্জে মৃত্যুবরণ করেন। স্বামীর মৃত্যুর চার মাস দশ দিন অতিবাহিত হওয়ার আগেই তিনি সন্তান প্রসব করেন।রাবি বলেন: নিফাস হতে পবিত্র হওয়ার পর বানী আবদুদদার গোত্রের আবু সানাবিল নামক এক ব্যক্তি তাঁর নিকট উপস্থিত হয়ে দেখেন যে, তিনি সাজসজ্জা করছেন। তিনি বললেন: মনে হয় তুমি চার মাস দশ দিন অতিবাহিত হওয়ার পূর্বেই বিবাহের ইচ্ছা রাখ? সুবাইআ (রাঃ) বলেন: আমি আবু সানাবিল থেকে এ কথা শোনার পর রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট গিয়ে আমার অবস্থা ব্যক্ত করলাম। রাসূলুল্লাহ (ﷺ) বললেন: সন্তান প্রসব করার সাথে সাথেই তুমি হালাল হয়ে গিয়েছ।
