২৭/৫৬. অধ্যায়ঃ
গর্ভবতী মহিলার স্বামী মারা গেলে তার 'ইদ্দাতকাল
সুনানে নাসাঈ : ৩৫২১
সুনানে নাসাঈহাদিস নম্বর ৩৫২১
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، قَالَ: حَدَّثَنَا خَالِدٌ، قَالَ: حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنْ مُحَمَّدٍ، قَالَ: كُنْتُ جَالِسًا فِي نَاسٍ بِالْكُوفَةِ فِي مَجْلِسٍ لِلْأَنْصَارِ عَظِيمٍ فِيهِمْ عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي لَيْلَى، فَذَكَرُوا شَأْنَ سُبَيْعَةَ، فَذَكَرْتُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ فِي مَعْنَى قَوْلِ ابْنِ عَوْنٍ: حَتَّى تَضَعَ، قَالَ ابْنُ أَبِي لَيْلَى: لَكِنَّ عَمَّهُ لَا يَقُولُ ذَلِكَ، فَرَفَعْتُ صَوْتِي وَقُلْتُ: إِنِّي لَجَرِيءٌ أَنْ أَكْذِبَ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ وَهُوَ فِي نَاحِيَةِ الْكُوفَةِ؟ قَالَ: فَلَقِيتُ مَالِكًا، قُلْتُ: كَيْفَ كَانَ ابْنُ مَسْعُودٍ، يَقُولُ فِي شَأْنِ سُبَيْعَةَ؟ قَالَ: قَالَ: «أَتَجْعَلُونَ عَلَيْهَا التَّغْلِيظَ وَلَا تَجْعَلُونَ لَهَا الرُّخْصَةَ، لَأُنْزِلَتْ سُورَةُ النِّسَاءِ الْقُصْرَى بَعْدَ الطُّولَى»
মুহাম্মাদ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি কুফায় আনসারীদের এক বড় মাজলিসে বসা ছিলাম। সেখানে আবদুর রহমান ইবনু আবু লায়লাও ছিলেন। তাঁরা সুবাইআ (রাঃ)-এর ব্যাপারে আলোচনা করলেন। আমি আবদুল্লাহ ইবনু উতবা ইবনু মাসউদ-এর বর্ণনার উল্লেখ করলাম। এটা ইবনু আওন-এর কথার অনুরূপ ছিল। অর্থাৎ সন্তান প্রসব হওয়া পর্যন্ত [তার ইদ্দত ছিল]। ইবনু আবু লায়লা বললেন: কিন্তু তার চাচা আবদুল্লাহ ইবনু মাসউদ (রাঃ)-এর এ কথার সমর্থক ছিলেন না। তখন আমি আমার আওয়াজ উঁচু করে বললাম: আমি কি আবদুল্লাহ-এর ওপর মিথ্যারোপ করার দুঃসাহস করতে পারি? অথচ তিনি কুফারই এক প্রান্তে থাকেন। এরপর আমি মালিক (রহঃ)-এর সাথে দেখা করে তাকে বলি আবদুল্লাহ ইবনু মাসউদ এ ব্যাপারে কি বলতেন? তিনি বললেন, ইবনু মাসউদ (রাঃ) বলতেন: তোমরা তার ওপর কঠোর বিধান আরোপ করছো? আর তোমরা তাকে [সহজ বিধানের] সুবিধা দিচ্ছ না? অথচ ছোট সূরা আন নিসা [যা হলো সূরা তালাক], বড় সূরা [সূরা আল বাকারা]-এর পর নাজিল হয়।
