৬/২. অধ্যায়ঃ
মিনায় সলাত ক্বস্র করা
সহিহ মুসলিম : ১৪৮৪
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪৮৪
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا زُهَيْرٌ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، حَدَّثَنِي حَارِثَةُ بْنُ وَهْبٍ الْخُزَاعِيُّ، قَالَ صَلَّيْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى وَالنَّاسُ أَكْثَرُ مَا كَانُوا فَصَلَّى رَكْعَتَيْنِ فِي حَجَّةِ الْوَدَاعِ . قَالَ مُسْلِمٌ حَارِثَةُ بْنُ وَهْبٍ الْخُزَاعِيُّ هُوَ أَخُو عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ بْنِ الْخَطَّابِ لأُمِّهِ .
হারিসাহ্ ইবনু ওয়াহ্ব আল খুযা‘ঈ (রহঃ) হতে বর্ণিতঃ
আমি বিদায় হজ্জের সময় মিনাতে রসূলুল্লাহ (ﷺ)-এর পিছনে সালাত আদায় করেছি। তিনি তখন দুই রাকাত সালাত আদায় করেছিলেন। তখন তাঁর পিছনে বহু সংখ্যক লোক ছিল। ইমাম মুসলিম (রহঃ) বলেন: হারিসা ইবনু ওহ্ব খুযাঈ উবায়দুল্লাহ ইবনু উমর ইবনুল খাত্তাবের ভাই। তারা একই মায়ের গর্ভজাত সন্তান।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৬৯,ইসলামীক সেন্টারঃ ১৪৭৮
