৬/২. অধ্যায়ঃ
মিনায় সলাত ক্বস্র করা
সহিহ মুসলিম : ১৪৭৭
সহিহ মুসলিমহাদিস নম্বর ১৪৭৭
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم بِمِنًى رَكْعَتَيْنِ وَأَبُو بَكْرٍ بَعْدَهُ وَعُمَرُ بَعْدَ أَبِي بَكْرٍ وَعُثْمَانُ صَدْرًا مِنْ خِلاَفَتِهِ ثُمَّ إِنَّ عُثْمَانَ صَلَّى بَعْدُ أَرْبَعًا . فَكَانَ ابْنُ عُمَرَ إِذَا صَلَّى مَعَ الإِمَامِ صَلَّى أَرْبَعًا وَإِذَا صَلاَّهَا وَحْدَهُ صَلَّى رَكْعَتَيْنِ .
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ
বিদায় হজ্জের সময় রসূলুল্লাহ (ﷺ) মিনাতে ফরজ সালাত চার রাকাতের পরিবর্তে দুই রাকাত আদায় করেছেন। পরে আবু বকর (রাঃ) তাঁর খিলাফতকালে তাই করেছেন। আবু বকরের পর উমর (রাঃ)-ও তাই করেছেন। কিন্তু পরে উসমান (রাঃ) চার রাকাত আদায় করেছেন। সুতরাং, আবদুল্লাহ ইবন উমর (রাঃ) ইমামের পিছনে সালাত আদায় করলে চার রাকাত আদায় করতেন, কিন্তু যখন তিনি একাকী সালাত আদায় করতেন দুই রাকাত আদায় করতেন।
ইসলামী ফাউন্ডেশনঃ ১৪৬২,ইসলামীক সেন্টারঃ ১৪৭১
