৬/২. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ১৪৭৯ - মিনায় দুই রাকাত ও অতিরিক্ত নফল

মিনায় সলাত ক্বস্‌র করা

মিনায় কসর সালাত ও ইবন উমর (রাঃ)-এর সতর্ক আমল

সহীহ মুসলিমহাদিস নম্বর ১৪৭৯

وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ خُبَيْبِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، سَمِعَ حَفْصَ بْنَ عَاصِمٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ صَلَّى النَّبِيُّ ﷺ بِمِنًى صَلاَةَ الْمُسَافِرِ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ ثَمَانِيَ سِنِينَ أَوْ قَالَ سِتَّ سِنِينَ . قَالَ حَفْصٌ وَكَانَ ابْنُ عُمَرَ يُصَلِّي بِمِنًى رَكْعَتَيْنِ ثُمَّ يَأْتِي فِرَاشَهُ. فَقُلْتُ أَىْ عَمِّ لَوْ صَلَّيْتَ بَعْدَهَا رَكْعَتَيْنِ. قَالَ لَوْ فَعَلْتُ لأَتْمَمْتُ الصَّلاَةَ .

‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) হজের সময় মিনাতে অবস্থানকালে মুসাফিরের ন্যায় দু’ রাক‘আত সালাত আদায় করেছেন। অতঃপর আবূ বাক্‌র, ‘উমর এবং ‘উসমানও তাঁদের খিলাফাতকালে আট বছর অথবা (বর্ণনাকারীর সন্দেহে) ছয় বছর যাবৎ তাই করেছেন। হাফস্‌ বর্ণনা করেছেন, ‘আবদুল্লাহ ইবনু ‘উমর মিনাতে অবস্থানকালে সালাত দু’ রাক‘আত আদায় করতেন এবং পরে তাঁর বিছানায় চলে আসলে আমি তাঁকে জিজ্ঞেস করলাম, চাচা, আপনি আরও দু’ রাক‘আত সালাত আদায় করলে ভাল হ’ত। তিনি বললেনঃ আমার যদি এরূপ করতে হ’ত তাহলে আমি ফরজ সালাত পূর্ণাঙ্গ করে (চার রাক‘আত) আদায় করতাম।

ই.ফা. ১৪৬৪, ই.সে ১৪৭৩

সহীহ মুসলিম হাদিস ১৪৭৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, নবী (صلى الله عليه وسلم) হজ্জের সময় মিনায় মুসাফিরের মতো দুই রাকাত সালাত আদায় করেছেন। এরপর আবু বকর (রাঃ), উমর (রাঃ) এবং উসমান (রাঃ) তাঁদের খিলাফতের একটি সময় পর্যন্ত একইভাবে করেছেন—বর্ণনাকারীর সন্দেহ অনুযায়ী আট বছর বা ছয় বছর। হাফস বলেন, আবদুল্লাহ ইবনু উমর (রাঃ) মিনায় দুই রাকাত সালাত আদায় করে বিছানায় চলে আসতেন। তাঁকে বলা হয়, আরও দুই রাকাত পড়লে ভালো হতো। তিনি জবাব দেন, যদি তিনি তা করতেন, তাহলে ফরজ সালাতই পূর্ণ চার রাকাত করতেন। এই বর্ণনায় কসর সালাতের প্রতি ইবন উমর (রাঃ)-এর স্পষ্ট অবস্থান দেখা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মিনায় নবী (صلى الله عليه وسلم) মুসাফিরের মতো দুই রাকাত সালাত আদায় করেছেন।
  • ইবন উমর (রাঃ) কসর সালাতের পর অতিরিক্ত দুই রাকাত যোগ করেননি।
  • বর্ণনাকারীর সন্দেহ থাকলে সেটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন