৬/২. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ১৪৮১ - ইবন মাসউদের মিনার সালাত
মিনায় সলাত ক্বস্র করা
মিনায় কসর সালাত: ইবন মাসউদ (রাঃ)-এর বক্তব্য
সহীহ মুসলিম : ১৪৮১
সহীহ মুসলিমহাদিস নম্বর ১৪৮১
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ، عَنِ الأَعْمَشِ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ يَزِيدَ، يَقُولُ صَلَّى بِنَا عُثْمَانُ بِمِنًى أَرْبَعَ رَكَعَاتٍ فَقِيلَ ذَلِكَ لِعَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ فَاسْتَرْجَعَ ثُمَّ قَالَ صَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ ﷺ بِمِنًى رَكْعَتَيْنِ وَصَلَّيْتُ مَعَ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ بِمِنًى رَكْعَتَيْنِ وَصَلَّيْتُ مَعَ عُمَرَ بْنِ الْخَطَّابِ بِمِنًى رَكْعَتَيْنِ فَلَيْتَ حَظِّي مِنْ أَرْبَعِ رَكَعَاتٍ رَكْعَتَانِ مُتَقَبَّلَتَانِ .
আবদুর রহমান ইবনু ইয়াযীদ (রহঃ) হতে বর্ণিতঃ
'উসমান মিনাতে অবস্থানকালে আমাদের সাথে নিয়ে ফরজ সালাত চার রাক‘আত আদায় করলেন। বিষয়টি 'আবদুল্লাহ ইবনু মাস'ঊদকে অবহিত করা হলে তিনি ''ইন্না- লিল্লা-হি ওয়া ইন্না- ইলাই-হি র-জিঊন'' পড়লেন। পরে তিনি বললেনঃ আমি মিনাতে অবস্থানকালে রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে দু' রাক‘আত সালাত আদায় করেছি। আবূ বাক্র সিদ্দীকের সাথেও দু' রাক‘আত সালাত আদায় করেছি। আমি মিনাতে অবস্থানকালে 'উমর ইবনুল খাত্ত্বাবের সাথেও দু' রাক‘আত সালাত আদায় করেছি। চার রাক'আতের পরিবর্তে দু' রাক‘আত সালাতই যদি আমার জন্য মাকবূল হ'ত তাহলে কতই না ভাল হ'ত।
ই.ফা. ১৪৬৬, ই. সে. ১৪৭৫
সহীহ মুসলিম হাদিস ১৪৮১-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, উসমান (রাঃ) মিনায় ফরজ সালাত চার রাকাত আদায় করলেন। বিষয়টি আবদুল্লাহ ইবন মাসউদ (রাঃ)-কে জানানো হলে তিনি ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন’ পড়লেন। এরপর তিনি বলেন, তিনি মিনায় রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর সঙ্গে দুই রাকাত সালাত আদায় করেছেন। আবু বকর সিদ্দীক (রাঃ)-এর সঙ্গেও দুই রাকাত, উমর ইবন খাত্তাব (রাঃ)-এর সঙ্গেও দুই রাকাত আদায় করেছেন। শেষে তিনি বলেন, চার রাকাতের বদলে দুই রাকাত সালাত যদি তাঁর জন্য মাকবূল হতো, কতই না ভালো হতো। এই বর্ণনায় মিনায় কসর সালাতের প্রতি তাঁর আকাঙ্ক্ষা ও আগের আমলের স্মরণ স্পষ্ট।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইবন মাসউদ (রাঃ) মিনায় নবী (صلى الله عليه وسلم)-এর সঙ্গে দুই রাকাত সালাত পড়েছেন।
- তিনি আবু বকর ও উমর (রাঃ)-এর সঙ্গেও একই আমল দেখেছেন।
- সাহাবিরা সালাতের আমল নিয়ে গভীর সতর্কতা ও আশা রাখতেন।
