১১/৭. অধ্যায়ঃ
কেউ শপথ করার পর তার বিপরীত করা কল্যাণকর প্রতিভাত হলে।
সুনানে ইবনে মাজাহ : ২১০৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১০৮
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، قَالاَ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ رُفَيْعٍ، عَنْ تَمِيمِ بْنِ طَرَفَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " مَنْ حَلَفَ عَلَى يَمِينٍ فَرَأَى غَيْرَهَا خَيْرًا مِنْهَا فَلْيَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ وَلْيُكَفِّرْ عَنْ يَمِينِهِ " .
আদী বিন হাতিম (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন: কোন ব্যক্তি শপথ করার পর তার বিপরীতে কল্যাণ দেখতে পেলে সে যেন ঐ কল্যাণকর কাজটি করে এবং তার শপথের কাফ্ফারা আদায় করে।
[২১০৮] মুসলিম ১৬৫১, নাসায়ী ৩৭৮৫, ৩৭৮৬, ৩৭৮৭, আহমাদ ১৭৭৮৭, ১৭৭৯৩, ১৭৮০১, ১৭৮০৯, ১৮৮৯০, দারেমী ২৩৪৫, ইরওয়াহ ৭/১৬৭। তাহকীক আলবানীঃ সহীহ।
