১১/১৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২১১৮ - তাওহীদের ভাষায় শপথ
“আল্লাহ্ যা চান এবং তুমি যা চাও” এরূপ বলা নিষেধ।
তাওহীদের ভাষা: আল্লাহ যা চান, এরপর রাসূল যা চান
সুনানে ইবনে মাজাহ : ২১১৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১১৮
حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ، أَنَّ رَجُلاً، مِنَ الْمُسْلِمِينَ رَأَى فِي النَّوْمِ أَنَّهُ لَقِيَ رَجُلاً مِنْ أَهْلِ الْكِتَابِ فَقَالَ نِعْمَ الْقَوْمُ أَنْتُمْ لَوْلاَ أَنَّكُمْ تُشْرِكُونَ تَقُولُونَ مَا شَاءَ اللَّهُ وَشَاءَ مُحَمَّدٌ . وَذَكَرَ ذَلِكَ لِلنَّبِيِّ ـ ﷺ ـ فَقَالَ «أَمَا وَاللَّهِ إِنْ كُنْتُ لأَعْرِفُهَا لَكُمْ قُولُوا مَا شَاءَ اللَّهُ ثُمَّ شَاءَ مُحَمَّدٌ " .حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ، عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ، عَنِ الطُّفَيْلِ بْنِ سَخْبَرَةَ، أَخِي عَائِشَةَ لأُمِّهَا عَنِ النَّبِيِّ ـ ﷺ ـ بِنَحْوِهِ .
হুযাইফাহ ইবনুল ইয়ামান (রাঃ) হতে বর্ণিতঃ
এক মুসলিম ব্যক্তি স্বপ্ন দেখে যে, আহলে কিতাবের এক ব্যক্তির সাথে তার সাক্ষাত হলে সে বললো, তোমরা কতই না উত্তম জাতি, যদি তোমরা শেরেক না করতে। তোমরা বলে থাকো, “আল্লাহ্ যা ইচ্ছা করেন এবং মুহাম্মাদ যা ইচ্ছা করেন”। অতঃপর সে স্বপ্নের কথাটি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট বর্ণনা করলো। তিনি বলেনঃ আল্লাহ্র শপথ! শোনো, আমি তো তোমাদের এরূপ কিছু বলতে শিখাইনি। তোমরা বলবে, “আল্লাহ্ যা ইচ্ছা করেন, এরপর রাসূলুল্লাহ (ﷺ) যা চান”। [উপরোক্ত হাদীসে মোট ২টি সানাদের ১টি বর্ণিত হয়েছে, অপর সানাদটি হলোঃ] . ২১১৮ (১) . আয়িশাহ (রাঃ), এর মায়ের সম্পর্কের ভাই তুফায়ল বিন সাখবারাহ নবী (ﷺ) হতে অনুরুপ হাদীস বর্ণনা করেন।
[২১১৮] আহমাদ ২০১৭১, দারেমী ২৬৯৯, বায়হাকী ১০/৪৫ সহীহাহ ১৩৭। তাহকীক আলবানীঃ সহীহ।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২১১৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক মুসলিম ব্যক্তির স্বপ্নের ঘটনা এসেছে। স্বপ্নে আহলে কিতাবের এক ব্যক্তি বলে, তোমরা ভালো জাতি, যদি শিরক না করতে; তোমরা বলো, “আল্লাহ যা ইচ্ছা করেন এবং মুহাম্মাদ (صلى الله عليه وسلم) যা ইচ্ছা করেন।” পরে বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে বলা হলে তিনি বলেন, তোমরা বলবে, “আল্লাহ যা ইচ্ছা করেন, এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) যা চান।” এখানে নবী (صلى الله عليه وسلم) নিজেই ভাষা ঠিক করে দিয়েছেন। এতে বোঝা যায়, আল্লাহর ইচ্ছা ও সৃষ্টির ইচ্ছাকে একইভাবে পাশাপাশি রাখা যাবে না। রাসূলের মর্যাদা মহান, কিন্তু আল্লাহর ইচ্ছাই সবার আগে। তাই কথার ছোট পরিবর্তনও তাওহীদের দিক থেকে গুরুত্বপূর্ণ হতে পারে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- আল্লাহর ইচ্ছাকে রাসূলের ইচ্ছার আগেও আলাদা মর্যাদায় রাখতে হয়।
- ‘এবং’ এর বদলে ‘এরপর’ বলার শিক্ষা এসেছে।
- ভাষার ভুল থেকেও শিরকের আশঙ্কা তৈরি হতে পারে।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজেই উম্মতকে তাওহীদের ভাষা শিখিয়েছেন।
