১২/২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৪৪ - হালাল রিজিক ও হারাম বর্জনের নির্দেশ

জীবিকা অর্জনে ভারসাম্যপূর্ণ পন্থা অবলম্বন

হালাল রিজিক অন্বেষণ: যা হালাল তা গ্রহণ, যা হারাম তা বর্জন

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৪৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُصَفَّى الْحِمْصِيُّ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " أَيُّهَا النَّاسُ اتَّقُوا اللَّهَ وَأَجْمِلُوا فِي الطَّلَبِ فَإِنَّ نَفْسًا لَنْ تَمُوتَ حَتَّى تَسْتَوْفِيَ رِزْقَهَا وَإِنْ أَبْطَأَ عَنْهَا فَاتَّقُوا اللَّهَ وَأَجْمِلُوا فِي الطَّلَبِ خُذُوا مَا حَلَّ وَدَعُوا مَا حَرُمَ».

জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসুলুল্লাহ (ﷺ) বলেছেন, হে লোকসকল! তোমরা আল্লাহকে ভয় কর এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ কর। কেননা কোন ব্যক্তিই তার জন্য নির্ধারিত রিযিক পূর্ণরূপে না পাওয়া পর্যন্ত মরবে না, যদিও তার রিযিক প্রাপ্তিতে কিছু বিলম্ব হয়। অতএব তোমরা আল্লাহকে ভয় কর এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ কর, যা হালাল তাই গ্রহণ কর এবং যা হারাম তা বর্জন কর।

[২১৪৪] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। আত-তালীকুর রাগীব ৩/৭, সহিহাহ ২৬০৭, মিশকাত ৩৫০০। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ ইবনুল মুসাফফা আল-হিমসী সম্পর্কে আবু হাতিম আর-রাযী ও ইমাম নাসাঈ বলেন, তিনি সত্যবাদী। ইবনু হিব্বান তাকে সিকাহ বললেও অন্যত্র বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ ও তাদলীস করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৬১৩, ২৬/৪৬৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৪৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) মানুষকে আল্লাহকে ভয় করতে এবং উত্তম পন্থায় জীবিকা অন্বেষণ করতে বলেছেন। তিনি জানিয়েছেন, কোনো মানুষ তার নির্ধারিত রিজিক পূর্ণভাবে না পাওয়া পর্যন্ত মারা যাবে না, যদিও সেই রিজিক আসতে বিলম্ব হয়। তাই রিজিকের দেরি দেখে হারাম পথে যাওয়া মুমিনের কাজ নয়। হাদিসের শেষ অংশ খুব স্পষ্ট—যা হালাল তা গ্রহণ করো, আর যা হারাম তা ছেড়ে দাও। এখানে হালাল উপার্জন, তাকওয়া, ধৈর্য এবং আল্লাহর নির্ধারিত রিজিকের ওপর ভরসার শিক্ষা আছে। জীবিকা দরকার, কিন্তু সেই জীবিকা যেন আল্লাহর অবাধ্যতার পথে না আসে—এটাই মূল বার্তা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • রিজিকের জন্য চেষ্টা করতে হবে, তবে আল্লাহকে ভয় করে।
  • রিজিক দেরিতে এলে হারাম পথে যাওয়া ঠিক নয়।
  • হালাল গ্রহণ ও হারাম বর্জন করা মুমিনের স্পষ্ট দায়িত্ব।
  • নির্ধারিত রিজিকের ব্যাপারে আল্লাহর ওপর ভরসা রাখতে হবে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন