১২/৮. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৫৮ - কুরআন শেখানোর পর ধনুক উপহার ফেরত

কুরআন মাজীদ শিক্ষাদানের বিনিময়ে পারিশ্রমিক গ্রহণ।

কুরআন শেখানোর উপহার: ধনুক ফেরত দেওয়ার ঘটনা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৫৮

حَدَّثَنَا سَهْلُ بْنُ أَبِي سَهْلٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ ثَوْرِ بْنِ يَزِيدَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَعْدَانَ، حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَلْمٍ، عَنْ عَطِيَّةَ الْكَلاَعِيِّ، عَنْ أُبَىِّ بْنِ كَعْبٍ، قَالَ عَلَّمْتُ رَجُلاً الْقُرْآنَ فَأَهْدَى إِلَىَّ قَوْسًا فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ ـ ﷺ ـ فَقَالَ " إِنْ أَخَذْتَهَا أَخَذْتَ قَوْسًا مِنْ نَارٍ " . فَرَدَدْتُهَا.

উবাই ইবনু কা‘ব (রাঃ) হতে বর্ণিতঃ

আমি এক ব্যক্তিকে কোরআন শিক্ষা দিলে সে আমাকে একটি ধনুক উপহার দেয়। আমি তা রাসুলুল্লাহ (ﷺ) এর নিকট উল্লেখ করলে তিনি বলেন, তুমি এটি গ্রহণ করলে (জানবে যে), তুমি জাহান্নামের একটি ধনুক গ্রহণ করেছ। অতএব আমি তা ফেরত দিলাম।

[২১৫৮] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ১৪৯৩। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আব্দুর রহমান বিন সালম সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৮৩৬, ১৭/১৪৮ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু আব্দুর রহমান বিন সালম এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ১৯ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ৩ টি অধিক দুর্বল, ৭ টি দুর্বল, ৮ টি হাসান, ১ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ মু'জামুল আওসাত ৮০০০।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৫৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে উবাই বিন কা’ব (রাঃ) বলেন, তিনি এক ব্যক্তিকে কুরআন শিক্ষা দেন। এরপর সেই ব্যক্তি তাঁকে একটি ধনুক উপহার দেয়। তিনি বিষয়টি রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে উল্লেখ করলে নবী (صلى الله عليه وسلم) বলেন, তুমি এটি গ্রহণ করলে জাহান্নামের একটি ধনুক গ্রহণ করবে। এরপর তিনি ধনুকটি ফেরত দেন। হাদিসটি কুরআন শিক্ষা ও উপহার গ্রহণের ব্যাপারে গভীর সতর্কতা শেখায়। এখানে সাহাবীর আচরণও শিক্ষণীয়—তিনি নিজে সিদ্ধান্ত নিয়ে থেমে যাননি; নবী (صلى الله عليه وسلم)-এর কাছে জিজ্ঞেস করেছেন। নির্দেশ জানার পর তা মেনে উপহার ফেরত দিয়েছেন। তাই দ্বীনি কাজের সঙ্গে দুনিয়ার উপহার বা লাভ যুক্ত হলে মুমিনের উচিত সতর্ক থাকা এবং জ্ঞানী নির্দেশ মেনে চলা।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআন শিক্ষা দেওয়ার পর উপহার গ্রহণে সতর্কতা দরকার।
  • সন্দেহজনক বিষয়ে জিজ্ঞেস করা সাহাবীদের সুন্দর অভ্যাস ছিল।
  • নবী صلى الله عليه وسلم-এর নির্দেশ জানার পর সাহাবী তা মেনে উপহার ফেরত দেন।
  • দ্বীনি কাজের নিয়ত পরিষ্কার রাখা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন