৪২/২০. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯১৭ - কুরআন পড়ে শুধু আল্লাহর কাছে চান

(কুরআনকে ভিক্ষার উপায় বানানো নিষেধ)

কুরআন তিলাওয়াতের নিয়ত: মানুষের নয়, আল্লাহর কাছে চান

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৯১৭

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلاَنَ، حَدَّثَنَا أَبُو أَحْمَدَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنِ الأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، عَنِ الْحَسَنِ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، أَنَّهُ مَرَّ عَلَى قَاصٍّ يَقْرَأُ ثُمَّ سَأَلَ فَاسْتَرْجَعَ ثُمَّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ «مَنْ قَرَأَ الْقُرْآنَ فَلْيَسْأَلِ اللَّهَ بِهِ فَإِنَّهُ سَيَجِيءُ أَقْوَامٌ يَقْرَءُونَ الْقُرْآنَ يَسْأَلُونَ بِهِ النَّاسَ " .وَقَالَ مَحْمُودٌ وَهَذَا خَيْثَمَةُ الْبَصْرِيُّ الَّذِي رَوَى عَنْهُ جَابِرٌ الْجُعْفِيُّ وَلَيْسَ هُوَ خَيْثَمَةَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ وَخَيْثَمَةُ هَذَا شَيْخٌ بَصْرِيٌّ يُكْنَى أَبَا نَصْرٍ قَدْ رَوَى عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَحَادِيثَ وَقَدْ رَوَى جَابِرٌ الْجُعْفِيُّ عَنْ خَيْثَمَةَ هَذَا أَيْضًا أَحَادِيثَ. قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ لَيْسَ إِسْنَادُهُ بِذَاكَ.

‘ইমরান ইবনু হুসায়ন (রাঃ) হতে বর্ণিতঃ

একদা তিনি জনৈক কোরআন তিলাওয়াতকারীর পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকটি তখন কোরআন পাঠ করতে করতে (মানুষের নিকট) ভিক্ষা করছিল। তিনি “ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজি‘ঊন” পাঠ করে বললেন, আমি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছিঃ কোরআন তিলাওয়াতকারী ব্যক্তি যেন এর দ্বারা শুধু আল্লাহ তা‘আলার নিকট প্রার্থনা করে। কেননা অচিরেই এমন এক সম্প্রদায়ের আবির্ভাব ঘটবে যারা কোরআন পাঠের মাধ্যমে মানুষের নিকট ভিক্ষা করবে।

মাহ্মুদ (রহঃ) বলেন, এই খাইসামা আল-বাসরী যার নিকট হতে জাবির আল-জুফী হাদীস বর্ণনা করেছেন ইনি খাইসামা ইবনু ‘আবদুর রাহমান নন। এই খাইসামা হলেন বাসরার শাইখ এবং তার উপনাম আবূ নাসর। তিনি আনাস (রাঃ) হতে কিছু হাদীস রিওয়ায়াত করেছেন। জাবির আল-জুফী এই খাইসামা হতেও হাদীস বর্ণনা করেছেন। আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান। এটির সানাদ তেমন শক্তিশালী নয়।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯১৭-এর সারসংক্ষেপ

এই হাদিসে কুরআন তিলাওয়াতের উদ্দেশ্য ও নিয়ত সম্পর্কে সতর্ক করা হয়েছে। ইমরান ইবন হুসাইন রাদিয়াল্লাহু আনহু এক ব্যক্তিকে কুরআন পড়ে মানুষের কাছে ভিক্ষা করতে দেখেন। তখন তিনি রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কথা উল্লেখ করেন। নবী صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি কুরআন পড়ে, সে যেন এর মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে। কারণ এমন লোক আসবে, যারা কুরআন পড়ে মানুষের কাছে চাইবে। হাদিসটির সরাসরি শিক্ষা হলো, কুরআন তিলাওয়াতকে মানুষের কাছ থেকে অর্থ বা সুবিধা চাওয়ার উপায় বানানো উচিত নয়। তিলাওয়াতের সম্পর্ক আল্লাহর সন্তুষ্টি ও তাঁর কাছে চাওয়ার সঙ্গে হওয়া দরকার। বর্ণনার শেষে এর সনদ খুব শক্তিশালী নয় বলে মন্তব্যও এসেছে। তাই বক্তব্য উদ্ধৃত করার সময় সেই মূল্যায়ন উল্লেখ রাখা ভালো।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআন তিলাওয়াতের মাধ্যমে আল্লাহর কাছেই প্রার্থনা করতে বলা হয়েছে।
  • কুরআন পড়াকে মানুষের কাছে ভিক্ষার মাধ্যম বানাতে সতর্ক করা হয়েছে।
  • তিলাওয়াতের নিয়ত আল্লাহমুখী ও আন্তরিক হওয়া দরকার।
  • বর্ণনাটির সনদ খুব শক্তিশালী নয় বলে শেষাংশে মন্তব্য রয়েছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন