৪২/১৬. অধ্যায়ঃ

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯১০ - কুরআনের প্রতি হরফে দশ নেকি

কুরআনের একটি অক্ষরও পাঠকারী ব্যক্তির সওয়াব প্রসঙ্গে

কুরআন পড়ার সওয়াব: প্রতি হরফে দশ নেকি

জামে‘ আত-তিরমিযীহাদিস নম্বর ২৯১০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ، حَدَّثَنَا الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ، عَنْ أَيُّوبَ بْنِ مُوسَى، قَالَ سَمِعْتُ مُحَمَّدَ بْنَ كَعْبٍ الْقُرَظِيَّ، قَالَ سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ، يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ قَرَأَ حَرْفًا مِنْ كِتَابِ اللَّهِ فَلَهُ بِهِ حَسَنَةٌ وَالْحَسَنَةُ بِعَشْرِ أَمْثَالِهَا لاَ أَقُولُ الم حَرْفٌ وَلَكِنْ أَلِفٌ حَرْفٌ وَلاَمٌ حَرْفٌ وَمِيمٌ حَرْفٌ " .وَيُرْوَى هَذَا الْحَدِيثُ مِنْ غَيْرِ هَذَا الْوَجْهِ عَنِ ابْنِ مَسْعُودٍ وَرَوَاهُ أَبُو الأَحْوَصِ عَنِ ابْنِ مَسْعُودٍ رَفَعَهُ بَعْضُهُمْ وَوَقَفَهُ بَعْضُهُمْ عَنِ ابْنِ مَسْعُودٍ . قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ . سَمِعْتُ قُتَيْبَةَ بْنَ سَعِيدٍ يَقُولُ بَلَغَنِي أَنَّ مُحَمَّدَ بْنَ كَعْبٍ الْقُرَظِيَّ وُلِدَ فِي حَيَاةِ النَّبِيِّ ﷺ وَمُحَمَّدُ بْنُ كَعْبٍ الْقُرَظِيُّ يُكْنَى أَبَا حَمْزَةَ .

‘আবদুল্লাহ ইবনু মাস‘ঊদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আল্লাহ তা‘আলার কিতাবের একটি হরফ যে ব্যক্তি পাঠ করবে তার জন্য এর সাওয়াব আছে। আর সাওয়াব হয় তার দশ গুণ হিসেবে। আমি বলি না যে, ‘আলিফ-লাম-মীম’ একটি হরফ, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ।

ইবনু মাস’ঊদ (রাঃ) হতে উপরোক্ত সনদ সূত্র ব্যতীত অন্য সূত্রেও এই হাদীস বর্ণিত আছে। এ হাদীস আবুল আহ্ওয়াস (রহঃ) ইবনু মাস’ঊদ (রাঃ) হতে বর্ণনা করেছেন। তাদের কিছু বর্ণনাকারী এটিকে মারুফূ’ হাদীস হিসেবে এবং কিছু বর্ণনাকারী মাওকূফ হাদীস হিসেবে অর্থাৎ ইবনু মাস’ঊদ (রাঃ)-এর বক্তব্য হিসেবে বর্ণনা করেছেন। আবূ ‘ঈসা বলেন, এ হাদীসটি হাসান সহীহ এবং উক্ত সনদে গারীব। আমি কুতাইবা ইবনু সা’ঈদকে বলতে শুনেছি, আমি অবগত হয়েছি যে, মুহাম্মাদ ইবনু কা’ব আল-কুরাযী (রহঃ) রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবদ্দশায় জন্মগ্রহণ করেন। মুহাম্মাদ ইবনু কা’ব আল-কুরাযী (রহঃ)-এর উপনাম আবূ হামযা।

জামে‘ আত-তিরমিযী হাদিস ২৯১০-এর সারসংক্ষেপ

এই হাদিসে কুরআন তিলাওয়াতের সওয়াব খুব পরিষ্কারভাবে বোঝানো হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কিতাব থেকে একটি হরফ পড়বে, তার জন্য একটি নেকি রয়েছে এবং সেই নেকি দশ গুণ হিসেবে দেওয়া হবে। বিষয়টি আরও স্পষ্ট করতে তিনি বলেন, ‘আলিফ-লাম-মীম’কে এক হরফ ধরা হবে না। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ এবং মীম একটি হরফ। তাই কুরআনের প্রতি হরফে দশ নেকির হাদিস মুসলিমকে নিয়মিত তিলাওয়াতে উৎসাহ দেয়। অল্প পড়লেও তা মূল্যহীন নয়। তবে হাদিসের বক্তব্য তিলাওয়াতের প্রতিদান নিয়ে; কত পৃষ্ঠা পড়লেই কোনো নির্দিষ্ট দুনিয়াবি ফল হবে—এমন দাবি এতে নেই। প্রতিদিন সামান্য হলেও মনোযোগ দিয়ে কুরআন পড়ার অভ্যাস গড়ে তোলা যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কুরআনের একটি হরফ পাঠের জন্য একটি নেকি লেখা হয়।
  • প্রতিটি নেকি দশ গুণ হিসেবে দেওয়ার কথা হাদিসে এসেছে।
  • আলিফ, লাম ও মীম—প্রতিটিকে আলাদা হরফ হিসেবে বোঝানো হয়েছে।
  • অল্প তিলাওয়াতকেও ছোট মনে না করে নিয়মিত পড়া উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন