০/৩৭. অধ্যায়ঃ
যে ব্যক্তি কুরআন মাজীদ শিক্ষা করে এবং তা শিক্ষা দেয় তার সম্মান
সুনানে ইবনে মাজাহ : ২১৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৮
حَدَّثَنَا أَبُو مَرْوَانَ، مُحَمَّدُ بْنُ عُثْمَانَ الْعُثْمَانِيُّ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ عَامِرِ بْنِ وَاثِلَةَ أَبِي الطُّفَيْلِ، أَنَّ نَافِعَ بْنَ عَبْدِ الْحَارِثِ، لَقِيَ عُمَرَ بْنَ الْخَطَّابِ بِعُسْفَانَ - وَكَانَ عُمَرُ اسْتَعْمَلَهُ عَلَى مَكَّةَ - فَقَالَ عُمَرُ مَنِ اسْتَخْلَفْتَ عَلَى أَهْلِ الْوَادِي قَالَ اسْتَخْلَفْتُ عَلَيْهِمُ ابْنَ أَبْزَى . قَالَ وَمَنِ ابْنُ أَبْزَى قَالَ رَجُلٌ مِنْ مَوَالِينَا . قَالَ عُمَرُ فَاسْتَخْلَفْتَ عَلَيْهِمْ مَوْلًى قَالَ إِنَّهُ قَارِئٌ لِكِتَابِ اللَّهِ تَعَالَى عَالِمٌ بِالْفَرَائِضِ قَاضٍ . قَالَ عُمَرُ أَمَا إِنَّ نَبِيَّكُمْ ـ صلى الله عليه وسلم ـ قَالَ " إِنَّ اللَّهَ يَرْفَعُ بِهَذَا الْكِتَابِ أَقْوَامًا وَيَضَعُ بِهِ آخَرِينَ " .
উমার (রাঃ) হতে বর্ণিতঃ
নাফি বিন আবদুল হারিস (রাঃ) 'উসফান' নামক স্থানে উমর ইবনুল খাত্তাব (রাঃ)-এর সাথে সাক্ষাৎ করেন। উমর (রাঃ) তাকে মক্কার গভর্নর নিয়োগ করেছিলেন। উমর (রাঃ) বলেন, গ্রামবাসী বেদুঈনদের জন্য তুমি কাকে প্রশাসক নিয়োগ করেছ? তিনি বলেন, আমি বিন আবজা (রাঃ)-কে তাদের প্রশাসক নিয়োগ করেছি। উমর (রাঃ) বলেন, বিন আবজা কে? তিনি বলেন, সে আমাদের একজন মুক্তদাস। উমর (রাঃ) বলেন, তুমি একজন মুক্তদাসকে কেন জনগণের প্রশাসক নিয়োগ করলে? তিনি বলেন, সে তো মহান আল্লাহর কিতাবের বিশেষজ্ঞ আলিম, ফরজ সম্পর্কে অভিজ্ঞ এবং উত্তম ফয়সালাকারী। উমর (রাঃ) বলেন, শোন! তোমাদের নবী (ﷺ) বলেছেন, নিশ্চয় আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা কতক লোককে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেন এবং কতককে অবনমিত করেন।
[২১৬] মুসলিম ৮১৭, আহমাদ ২৩৩, দারিমী ৩৩৬৫। তাহক্বীক্ব আলবানী: সহীহ। তাখরীজ আলবানী: সহীহাহ ২২৩৯।
