০/৩৭. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৯ - কুরআনের আয়াত ও ইলম শেখার ফজিলত

যে ব্যক্তি কুরআন মাজীদ শিক্ষা করে এবং তা শিক্ষা দেয় তার সম্মান

একটি আয়াত শেখার ফজিলত ও ইলমের মর্যাদা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২১৯

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ اللَّهِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ غَالِبٍ الْعَبَّادَانِيُّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زِيَادٍ الْبَحْرَانِيِّ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " يَا أَبَا ذَرٍّ لأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ مِائَةَ رَكْعَةٍ وَلأَنْ تَغْدُوَ فَتَعَلَّمَ بَابًا مِنَ الْعِلْمِ عُمِلَ بِهِ أَوْ لَمْ يُعْمَلْ خَيْرٌ لَكَ مِنْ أَنْ تُصَلِّيَ أَلْفَ رَكْعَةٍ " .

আবূ যার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) আমাকে বলেনঃ হে আবু যার! সকালবেলা কোরআনের একটি আয়াত শিক্ষা করা তোমার জন্য একশত রাকআত (নফল) সালাত আদায়ের চেয়ে উত্তম। সকালবেলা জ্ঞানের কিছু অংশ শিক্ষা করা তোমার জন্য এক হাজার রাকআত সালাত আদায়ের চেয়ে উত্তম, তদানুযায়ী কাজ করা হোক বা না হোক।

[২১৭] যঈফ। তাখরীজ আলবানী: জামি সগীর ৬৩৭৩ যঈফ, তারগীব ৫৪, ৮৬৯ যঈফ, তালাকুল রগীব (১/৫৬) (২/২১১)। উক্ত হাদিসের রাবী১. আবদুল্লাহ বিন গালিব আল-আব্বাদনী সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তিনি দুর্বল নয়।২. আবদুল্লাহ বিন যিয়াদ আল-বহরানী সম্পর্কে ইমাম যাহাবী বলেন, সে কে? এ সম্পর্কে কুছুই জানা যায় নি।৩. আলী বিন যায়দ সম্পর্কে ইমাম তিরমিযি বলেন, তিনি সত্যবাদী কিন্তু যে বিষয়ে নিরবতা রয়েছে, সেগুলোয় তিনি অতিরিক্ত করেছেন। আল আজালী বলেন কোন সমস্যা নেই। ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান বলেন, তার হাদিস প্রত্যাখ্যানযোগ্য। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইয়াহইয়া বিন মাঈন বলেন তিনি হাদিস বর্ণনায় নির্ভরযোগ্য নয়। বুসায়রী তাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২১৯-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) আবু যার (রাঃ)-কে বলেছেন, সকালবেলা আল্লাহর কিতাবের একটি আয়াত শিক্ষা করা একশত রাকাত নফল সালাতের চেয়ে উত্তম। আবার জ্ঞানের একটি অংশ শিক্ষা করা এক হাজার রাকাত সালাতের চেয়ে উত্তম—তাতে আমল করা হোক বা না হোক। হাদিসটির মূল শিক্ষা হলো কুরআন ও ইলম শেখার গুরুত্ব। একটি আয়াত শেখাও ছোট কাজ নয়। ইসলামী জ্ঞান মানুষকে বুঝতে, চিনতে ও সঠিক পথে চলতে সাহায্য করে। এখানে নফল ইবাদতের সঙ্গে জ্ঞান শেখার তুলনা করে ইলমের মর্যাদা বোঝানো হয়েছে। তাই প্রতিদিন অল্প হলেও কুরআন শেখা, অর্থ বোঝা বা উপকারী জ্ঞান নেওয়া মুমিনের জন্য বড় উপকারী অভ্যাস হতে পারে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • একটি আয়াত শেখাও বড় ফজিলতের কাজ।
  • উপকারী ইলম শেখার মর্যাদা এই হাদিসে স্পষ্টভাবে এসেছে।
  • সকালের সময় জ্ঞান শেখার জন্য মূল্যবান হতে পারে।
  • নিয়মিত অল্প অল্প করে কুরআন ও ইলম শেখা ভালো অভ্যাস।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন