১২/৩৫. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২২৩ - ব্যবসা-বাণিজ্য
পুরাপুরি ওজন ও পরিমাপ করা।
সুনানে ইবনে মাজাহ : ২২২৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২২৩
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرِ بْنِ الْحَكَمِ، وَمُحَمَّدُ بْنُ عَقِيلِ بْنِ خُوَيْلِدٍ، قَالاَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ الْحُسَيْنِ بْنِ وَاقِدٍ، حَدَّثَنِي أَبِي، حَدَّثَنِي يَزِيدُ النَّحْوِيُّ، أَنَّ عِكْرِمَةَ، حَدَّثَهُ عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ لَمَّا قَدِمَ النَّبِيُّ ـ ﷺ ـ الْمَدِينَةَ كَانُوا مِنْ أَخْبَثِ النَّاسِ كَيْلاً فَأَنْزَلَ اللَّهُ سُبْحَانَهُ ﴾وَيْلٌ لِلْمُطَفِّفِينَ} فَأَحْسَنُوا الْكَيْلَ بَعْدَ ذَلِكَ .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
নবী (ﷺ) যখন মদীনায় আসেন তখন লোকেরা মাপে কারচুপি করতো। অতএব মহান আল্লাহ এ আয়াত নাযিল করেন (অনুবাদ): “মন্দ পরিণাম তাদের জন্য যারা মাপে কম দেয়” (৮৩:১)। এরপর থেকে তারা ঠিকভাবে ওজন করে।
[২২২৩] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী১. আব্দুর রহমান বিন বিশর ইবনুল হাকাম সম্পর্কে আবু জা'ফার আত তাহাবী বলেন, তিনি নায়সাবুর এর উলামাদের মাঝে একজন, তারা তাকে সিকাহ বলেছেন। ইবনু আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী ও সিকাহ। মুহাম্মাদ বিন সালিহ বলেন, তিনি সত্যবাদী। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৭৬৫, ১৬/৫৪৫ নং পৃষ্ঠা)২. আলী ইবনুল হুসায়ন বিন ওয়াকিদ সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪০৫২, ২০/৪০৬ নং পৃষ্ঠা)
