১২/৪৬. অধ্যায়ঃ

বন্দীদের পরস্পর থেকে বিছিন্ন করা নিষেধ।

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৪৯

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَفَّانُ، عَنْ حَمَّادٍ، أَنْبَأَنَا الْحَجَّاجُ، عَنِ الْحَكَمِ، عَنْ مَيْمُونِ بْنِ أَبِي شَبِيبٍ، عَنْ عَلِيٍّ، قَالَ وَهَبَ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ غُلاَمَيْنِ أَخَوَيْنِ فَبِعْتُ أَحَدَهُمَا فَقَالَ ‏"‏ مَا فَعَلَ الْغُلاَمَانِ ‏"‏ ‏.‏ قُلْتُ بِعْتُ أَحَدَهُمَا قَالَ ‏"‏ رُدَّهُ ‏"‏ ‏.‏

আলী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আমাকে দুটি গোলাম দান করেন, যারা ছিল পরস্পর সহোদর ভাই। আমি তাদের একজনকে বিক্রয় করলাম। রাসূলুল্লাহ (ﷺ) আমাকে জিজ্ঞেস করেন, তুমি গোলাম দুটি কী করলে? আমি বললাম, আমি তাদের একজনকে বিক্রয় করেছি। তিনি বলেন, তাকে ফেরত আনো।

তাহকীক আলবানীঃ হাদীসটি সহিহ তবে সানাদ দঈফ বা দুর্বল।[২২৪৯] তিরমিযী ১২৮৪, মিশকাত ৩৩৬২, সহিহ আবু দাউদ ২৪১৫। তাহকীক আলবানীঃ হাদিসটি সহীহ তবে সানাদ যইফ বা দুর্বল। উক্ত হাদিসের রাবী হাজ্জাজ বিন আরতা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বকর আল বায়হাকী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়, অন্যত্র তিনি তাকে দুর্বল বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় তাদলীস করেন। মুহাম্মাদ বিন সা'দ তাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১১২, ৫/৪২০ নং পৃষ্ঠা) ২. মায়মুন বিন আবু শাবীব সম্পর্কে ইমাম যাহাবী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ইরসাল করেন। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি দুর্বল। আবু দাউদ ও আবু হাতিম বলেন, তিনি আলী (রাঃ) এর সাক্ষাৎ পাননি এরপরও তিনি আন আন সুত্রে হাদিস বর্ণনা করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৩৩৫, ২৯/২০৬ নং পৃষ্ঠা)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন