১২/৪৭. অধ্যায়ঃ
গোলাম ক্রয়-বিক্রয়।
সুনানে ইবনে মাজাহ : ২২৫১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৫১
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا عَبَّادُ بْنُ لَيْثٍ، صَاحِبُ الْكَرَابِيسِيِّ حَدَّثَنَا عَبْدُ الْمَجِيدِ بْنُ وَهْبٍ، قَالَ قَالَ لِي الْعَدَّاءُ بْنُ خَالِدِ بْنِ هَوْذَةَ أَلاَ نُقْرِئُكَ كِتَابًا كَتَبَهُ لِي رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ . قَالَ قُلْتُ بَلَى . فَأَخْرَجَ لِي كِتَابًا فَإِذَا فِيهِ " هَذَا مَا اشْتَرَى الْعَدَّاءُ بْنُ خَالِدِ بْنِ هَوْذَةَ مِنْ مُحَمَّدٍ رَسُولِ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ اشْتَرَى مِنْهُ عَبْدًا أَوْ أَمَةً لاَ دَاءَ وَلاَ غَائِلَةَ وَلاَ خِبْثَةَ بَيْعَ الْمُسْلِمِ لِلْمُسْلِمِ " .
আদ্দা বিন খালিদ বিন হওযাহ (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি বলেন, আদ্দা বিন খালিদ বিন হাওজা (রাঃ) আমাকে বললেন, আমি কি তোমাকে সেই পত্র পড়ে শুনাবো না, যা রাসূলুল্লাহ (ﷺ) আমাকে লিখেছিলেন? রাবি বলেন, আমি বললাম, হ্যাঁ। অতএব তিনি আমার সামনে একখানি পত্র বের করলেন, যাতে লেখা ছিলঃ “আদ্দা বিন খালিদ বিন হাওজা আল্লাহর রাসূল মুহাম্মদের নিকট থেকে যা ক্রয় করেছেন এটা তার দলিল। সে তাঁর নিকট থেকে একটি দাস বা দাসী ক্রয় করেছে, যার কোন রোগ-ব্যাধি নাই, যা চুরি হয়নি এবং হারাম মালও নয়। এ হলো দুই মুসলমানের পারস্পরিক ক্রয়-বিক্রয়”।
[২২৫২১] তিরমিযী ১২১৬, তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী আব্বাদ বিন লায়স সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩০৯২, ১৪/১৫৪ নং পৃষ্ঠা)
