১২/৪৭. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৫২ - নতুন কেনা জিনিসে বরকতের দোয়া

গোলাম ক্রয়-বিক্রয়।

নতুন কেনা দাসী বা উটে বরকতের দোয়া

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৫২

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنِ ابْنِ عَجْلاَنَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ «إِذَا اشْتَرَى أَحَدُكُمُ الْجَارِيَةَ فَلْيَقُلِ اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا وَخَيْرَ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا وَشَرِّ مَا جَبَلْتَهَا عَلَيْهِ وَلْيَدْعُ بِالْبَرَكَةِ وَإِذَا اشْتَرَى أَحَدُكُمْ بَعِيرًا فَلْيَأْخُذْ بِذِرْوَةِ سَنَامِهِ وَلْيَدْعُ بِالْبَرَكَةِ وَلْيَقُلْ مِثْلَ ذَلِكَ».

‘আবদুল্লাহ ইব্‌নু ‘ামর ইব্‌নুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের যে কেউ দাসী ক্রয় করলে সে যেন বলে, “হে আল্লাহ! আমি আপনার নিকট এর কল্যাণ এবং এর স্বভাবের মধ্যে যে কল্যাণ রেখেছেন তা প্রার্থনা করি। আমি আপনার আশ্রয় প্রার্থনা করি”, অতঃপর বরকতের জন্য দোয়া করবে। আর তোমাদের কেউ উট ক্রয় করলে সে যেন তার কুজের উপরিভাগ ধরে বরকতের জন্য দোয়া করে এবং পূর্বানুরূপ বলে।

[২২৫২] আবূ দাউদ ২১৬০, বায়হাকী ফিস সুনান ৫/২৭৫, আল হাকিম ফিল মুসতাদরাক ২/৪৯, আদাবুয যিফাফ ২০, সহীহ আবু দাউদ ১৮৭৬। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী আবু খালিদ আল আহমার সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তিনি সত্যবাদী তবে হুজ্জাহ নয়। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। আলী ইবনুল মাদীনী বলেন, তিনি সিকাহ। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি সত্যবাদী ও সিকাহ রাবীর সদৃশ। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৫০৪, ১১/৩৯৪ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৫২-এর সারসংক্ষেপ

এই হাদিসে ক্রয়ের পর দোয়া করার শিক্ষা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ দাসী ক্রয় করলে যেন আল্লাহর কাছে তার কল্যাণ এবং তার স্বভাবে রাখা কল্যাণ চায়। একই সঙ্গে তার অমঙ্গল এবং তার স্বভাবে থাকা অমঙ্গল থেকে আল্লাহর আশ্রয় চায়। এরপর বরকতের জন্য দোয়া করবে। উট ক্রয় করলে তার কুজের উপরিভাগ ধরে বরকতের দোয়া করবে এবং একই ধরনের দোয়া বলবে। হাদিসের মূল শিক্ষা হলো, লেনদেনের পরও একজন মুসলিম আল্লাহর উপর ভরসা রাখে। নতুন মালিকানা শুধু ব্যবহার করার বিষয় নয়; কল্যাণ, নিরাপত্তা ও বরকত চাওয়ার বিষয়ও এতে আছে।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নতুন কিছু ক্রয়ের পর আল্লাহর কাছে কল্যাণ চাওয়া উচিত।
  • অমঙ্গল থেকে আল্লাহর আশ্রয় নেওয়ার শিক্ষা আছে।
  • উট ক্রয়ের ক্ষেত্রে কুজ ধরে বরকতের দোয়ার কথা এসেছে।
  • লেনদেনের পরও আল্লাহর উপর ভরসা রাখা জরুরি।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন