১২/৫৯. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৮১ - সলম চুক্তিতে দর ও মেয়াদ নির্ধারণের শিক্ষা
ওজন, পরিমাপ ও মেয়াদ নির্দিষ্ট করে অগ্রিম ক্রয়-বিক্রয়।
সলম চুক্তির নিয়ম: দর ও মেয়াদ ঠিক, অস্পষ্ট শর্ত নয়
সুনানে ইবনে মাজাহ : ২২৮১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২২৮১
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ، حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ حَمْزَةَ بْنِ يُوسُفَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ سَلاَمٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ ـ ﷺ ـ فَقَالَ إِنَّ بَنِي فُلاَنٍ أَسْلَمُوا - لِقَوْمٍ مِنَ الْيَهُودِ - وَإِنَّهُمْ قَدْ جَاعُوا فَأَخَافُ أَنْ يَرْتَدُّوا . فَقَالَ النَّبِيُّ ـ ﷺ ـ " مَنْ عِنْدَهُ " . فَقَالَ رَجُلٌ مِنَ الْيَهُودِ عِنْدِي كَذَا وَكَذَا - لِشَىْءٍ قَدْ سَمَّاهُ أُرَاهُ قَالَ ثَلاَثُمِائَةِ دِينَارٍ بِسِعْرِ كَذَا وَكَذَا مِنْ حَائِطِ بَنِي فُلاَنٍ. فَقَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " بِسِعْرِ كَذَا وَكَذَا إِلَى أَجَلِ كَذَا وَكَذَا وَلَيْسَ مِنْ حَائِطِ بَنِي فُلاَنٍ " .
আবদুল্লাহ ইবনু সালাম (রাঃ) হতে বর্ণিতঃ
এক ব্যক্তি নবী (ﷺ)-এর নিকট উপস্থিত হয়ে বললো, ইহুদিদের অমুক দল ইসলাম গ্রহণ করেছে। কিন্তু তারা দুর্ভিক্ষে পতিত হয়েছে। আমার আশঙ্কা হয় যে, তারা মুরতাদ হয়ে যায় কিনা। নবী (ﷺ) বলেনঃ কারো নিকট মাল থাকলে আমাদের সাথে অগ্রিম ক্রয়-বিক্রয় করুক। এক ইহুদি বললো, আমার নিকট এই এই পরিমাণ জিনিস আছে। সে তার নামও উল্লেখ করলো। আমার মনে হয় সে বলেছে, তিনশত দীনারে অমুক গোত্রের বাগান থেকে এই এই দরে ফল দিতে হবে। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ দর এবং মেয়াদ ঠিকই আছে, কিন্তু অমুক গোত্রের বাগান এভাবে স্থান নির্ধারণ গ্রহণযোগ্য নয়।
[২২৮১] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। বায়হাকী ফিস সুনান ৭/৪৮০, ইরওয়া ১৩৮১। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী১. ইয়াকুব বিন হুমায়দ বিন কাসিব সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৭০৮৬, ৩২/৩১৮ নং পৃষ্ঠা)২. হামযাহ বিন ইউসুফ বিন আবদুল্লাহ বিন সালাম সম্পর্কে আবু আবদুল্লাহ আল-হাকিম আন-নায়সাবুরী বলেন, তার হাদিস সহিহ হওয়া থেকে বের হয়ে গেছে। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাকবুল। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইবনু হিব্বান তাকে মাজহুল হিসেবে উল্লেখ করেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৫২০, ৭/৩৪৩ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২২৮১-এর সারসংক্ষেপ
এই হাদিসে অগ্রিম ক্রয়-বিক্রয়ের আরেকটি দিক দেখা যায়। কিছু নতুন মুসলিম দুর্ভিক্ষে পড়ার আশঙ্কায় ছিলেন। নবী (صلى الله عليه وسلم) বললেন, যার কাছে মাল আছে সে যেন অগ্রিম ক্রয়-বিক্রয় করে। একজন ইহুদি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে নির্দিষ্ট দরে ও নির্দিষ্ট মেয়াদে ফল দেওয়ার কথা বলল। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) দর ও মেয়াদকে গ্রহণ করলেন, কিন্তু নির্দিষ্ট গোত্রের বাগান থেকে ফল দেওয়ার শর্ত গ্রহণ করলেন না। এতে বোঝা যায়, সলম ব্যবসায় দর ও সময় স্পষ্ট হওয়া জরুরি, কিন্তু এমন শর্ত রাখা ঠিক নয় যা পরে ঝুঁকি বা অনিশ্চয়তা তৈরি করতে পারে। হাদিসটি ব্যবসায় ন্যায়, স্পষ্টতা ও সতর্কতার শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- অগ্রিম চুক্তিতে দর ও সময় পরিষ্কার করা জরুরি।
- যে শর্তে অনিশ্চয়তা থাকে, তা লেনদেনে ঝামেলা আনতে পারে।
- দুরবস্থায় মানুষের প্রয়োজন মেটাতে বৈধ লেনদেন একটি সহায়ক পথ হতে পারে।
