১৩/৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩১৪ - বিচারকের ইজতিহাদ ও পুরস্কার

বিচারকের ইজতিহাদ ক’রে সঠিক সিদ্ধান্তে পৌঁছা

বিচারকের ইজতিহাদ: সঠিক হলে দুই পুরস্কার, ভুল হলে এক

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩১৪

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْهَادِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ التَّيْمِيِّ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي قَيْسٍ، - مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ - عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ فَأَصَابَ فَلَهُ أَجْرَانِ وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ فَأَخْطَأَ فَلَهُ أَجْرٌ " .قَالَ يَزِيدُ فَحَدَّثْتُ بِهِ أَبَا بَكْرِ بْنَ عَمْرِو بْنِ حَزْمٍ، فَقَالَ هَكَذَا حَدَّثَنِيهِ أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَة.َ

‘আমর ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছেনঃ বিচারক যখন ইজতিহাদ করে (চিন্তাভাবনা করে সঠিক সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করে) বিচার করে, অতঃপর সঠিক সিদ্ধান্তে পৌঁছে যায়, তার জন্য রয়েছে দুটি পুরস্কার। আর সে যখন ইজতিহাদ করে বিচার করতে গিয়ে ভুল করে বসে তবুও তার জন্য রয়েছে একটি পুরস্কার।

[২৩১৪] সহীহুল বুখারী ৭৩৫২, মুসলিম ১৭১৬, আবূ দাউদ ৩৫৭৪, আহমাদ ৬৭১৬, ১৭৩২০, ১৭৩৬০, ইরওয়া ২৫৫৮, রাওদুন নাদীর ৬৭২। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুল আযীয বিন মুহাম্মাদ সম্পর্কে মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। ইবনু হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। মালিক বিন আনাস তাকে সিকাহ বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে নিজ কিতাব ছাড়া অন্যত্র থেকে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪৭০, ১৮/১৮৭ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩১৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে বিচারকের চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত দেওয়ার কথা এসেছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, বিচারক ইজতিহাদ করে বিচার করলে এবং সঠিক সিদ্ধান্তে পৌঁছালে তার জন্য দুইটি পুরস্কার। আর সে চেষ্টা করার পর ভুল করলে তার জন্য একটি পুরস্কার। এখানে মূল বিষয় হলো দায়িত্বশীল চেষ্টা। বিচারক যেন হালকা করে, আন্দাজে বা ইচ্ছামতো রায় না দেয়। তাকে চিন্তা করতে হবে, সঠিক সিদ্ধান্তে পৌঁছার চেষ্টা করতে হবে। ভুল হলে পুরস্কারের কথা এসেছে, কিন্তু সেই ভুল চেষ্টা ছাড়া নয়। তাই এই হাদিস বিচার কাজে জ্ঞান, চেষ্টা ও আন্তরিকতার মূল্য শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • বিচারককে চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত দিতে হবে।
  • সঠিক সিদ্ধান্তে পৌঁছালে দুই পুরস্কারের কথা এসেছে।
  • চেষ্টা করার পর ভুল হলে এক পুরস্কারের কথা এসেছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন