৩১/৬. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৩৭৯ - বিচার বিধান
বিচারকের প্রতিদান, প্রচেষ্টার পর সে যথাযথ সমাধানে পৌঁছুক বা ভুল করুক
সহীহ মুসলিম : ৪৩৭৯
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৩৭৯
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، أَخْبَرَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ يَزِيدَ بْنِ عَبْدِ، اللَّهِ بْنِ أُسَامَةَ بْنِ الْهَادِ عَنْ مُحَمَّدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ بُسْرِ بْنِ سَعِيدٍ، عَنْ أَبِي قَيْسٍ، مَوْلَى عَمْرِو بْنِ الْعَاصِ عَنْ عَمْرِو بْنِ الْعَاصِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ ﷺ قَالَ «إِذَا حَكَمَ الْحَاكِمُ فَاجْتَهَدَ ثُمَّ أَصَابَ فَلَهُ أَجْرَانِ . وَإِذَا حَكَمَ فَاجْتَهَدَ ثُمَّ أَخْطَأَ فَلَهُ أَجْرٌ».
‘আমর ইবনুল ‘আস (রাঃ) হতে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছেন, যদি কোন বিচারক যথাযথ চিন্তা-গবেষণার পর সমাধান প্রদান করেন, অতঃপর তিনি সঠিক সিদ্ধান্তে পৌঁছেন, তার জন্য রয়েছে দ্বিগুণ পুরস্কার। আর যদি তিনি চিন্তা-গবেষণা করে রায় প্রদান করেন তারপরও তিনি ভুল করেন, তবুও তার জন্য রয়েছে একটি পুরস্কার।
[২৯] মুজতাহিদ ভুল করলেও সাওয়াব পাবেন, কারণ হলো তারা আল্লাহ তা’আলাকে সন্তুষ্ট করার জন্যই আল্লাহর দ্বীনের শ্রম-সাধনা করে যান। (সহীহ মুসলিম- মুখতাসারুল শারহে নাবাবী, আল্লামা ওয়াহীদুজ্জামান, ৪র্থ খন্ড, ৩৪৮ পৃষ্ঠা)ই.ফা. ৪৩৩৮, ই.সে. ৪৩৩৯
