৩১/৫. অধ্যায়ঃ

সহীহ মুসলিম হাদিস ৪৩৭৮ - হক আদায় ও অপচয় থেকে সতর্কতা

বিনা প্রয়োজনে অধিক প্রশ্ন করা, প্রাপ্য হক না দেয়া এবং অন্যায় কিছু চাওয়া নিষিদ্ধ

হক আদায়, পিতা-মাতা ও সম্পদ ব্যবহারের হাদিস

সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৩৭৮

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا مَرْوَانُ بْنُ مُعَاوِيَةَ الْفَزَارِيُّ، عَنْ مُحَمَّدِ بْنِ سُوقَةَ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ الثَّقَفِيُّ، عَنْ وَرَّادٍ، قَالَ كَتَبَ الْمُغِيرَةُ إِلَى مُعَاوِيَةَ سَلاَمٌ عَلَيْكَ أَمَّا بَعْدُ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ﷺ يَقُولُ " إِنَّ اللَّهَ حَرَّمَ ثَلاَثًا وَنَهَى عَنْ ثَلاَثٍ حَرَّمَ عُقُوقَ الْوَالِدِ وَوَأْدَ الْبَنَاتِ وَلاَ وَهَاتِ . وَنَهَى عَنْ ثَلاَثٍ قِيلٍ وَقَالٍ وَكَثْرَةِ السُّؤَالِ وَإِضَاعَةِ الْمَالِ».

ওয়ার্‌রাদ (রহঃ) হতে বর্ণিতঃ

মুগীরাহ্‌ (রাঃ) মু’আবিয়াহ্‌ (রাঃ)-এর নিকট পত্র লিখলেনঃ “আপনার উপর শান্তি বর্ষিত হোক। অতঃপর আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি যে, নিশ্চয় আল্লাহ তা’আলা তিনটি বিষয় হারাম করেছেন এবং তিনটি কাজ নিষিদ্ধ করেছেন। তিনি হারাম করেছেনঃ পিতা-মাতার নাফরমানী, জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রাখা এবং পাওনাদারের হক আদায় না করা। আর তিনি তিনটি কাজ নিষিদ্ধ করেছেন, তা হলোঃ১. অনর্থক কথাবার্তা বলা,২. অতিরিক্ত প্রশ্ন করা এবং৩. ধন-সম্পদ বিনষ্ট করা।

ই. ফা. ৪৩৩৭, ই. সে. ৪৩৩৮

সহীহ মুসলিম হাদিস ৪৩৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে মুগীরাহ রা. মু’আবিয়া রা.-এর কাছে চিঠিতে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم থেকে শোনা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা লিখে পাঠান। নবী صلى الله عليه وسلم বলেছেন, আল্লাহ তিনটি বিষয় হারাম করেছেন এবং তিনটি কাজ নিষিদ্ধ করেছেন। হারাম করা হয়েছে পিতা-মাতার নাফরমানি, জীবন্ত কন্যা সন্তানকে মাটিতে পুঁতে রাখা এবং পাওনাদারের হক আদায় না করা। আর নিষিদ্ধ করা হয়েছে অনর্থক কথাবার্তা, অতিরিক্ত প্রশ্ন এবং ধন-সম্পদ বিনষ্ট করা। এই হাদিসে পরিবার, সমাজ, অর্থনীতি ও কথার ব্যবহার—সব ক্ষেত্রে দায়িত্বের শিক্ষা আছে। বিশেষ করে হক আদায়, পিতা-মাতার অধিকার এবং সম্পদ অপচয় না করার বিষয়টি খুব জোর দিয়ে এসেছে। তাই এটি সামাজিক আদব ও নৈতিক দায়িত্বের একটি পূর্ণাঙ্গ শিক্ষা হিসেবে পড়া যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • পিতা-মাতার নাফরমানি থেকে দূরে থাকা জরুরি।
  • পাওনাদারের হক আটকে রাখা নিষিদ্ধ কাজের মধ্যে এসেছে।
  • কথা, প্রশ্ন ও সম্পদ ব্যবহারে সংযম দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন