১৩/৩০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৬৬ - কার সাক্ষ্য গ্রহণযোগ্য নয়
যে সব লোকের সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।
সাক্ষ্য গ্রহণযোগ্য হওয়ার শর্ত ও সততার গুরুত্ব
সুনানে ইবনে মাজাহ : ২৩৬৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৬৬
حَدَّثَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الرَّقِّيُّ، حَدَّثَنَا مَعْمَرُ بْنُ سُلَيْمَانَ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ أَرْطَاةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «لاَ تَجُوزُ شَهَادَةُ خَائِنٍ وَلاَ خَائِنَةٍ وَلاَ مَحْدُودٍ فِي الإِسْلاَمِ وَلاَ ذِي غِمْرٍ عَلَى أَخِيهِ» .
আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ প্রতারক (খেয়ানতকারী) নারী-পুরুষ, ইসলামী আইনের আওতায় হদ্দের শাস্তি ভোগকারী এবং বিপক্ষের প্রতি শত্রুতা পোষণকারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়।
[২৩৬৬] আহমাদ ৬৮৬০, ৬৯০১, ইরওয়া ২৬৬৯, মিশকাত ৩৭৮২। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী হাজ্জাজ বিন আরতা সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বকর আল বায়হাকী বলেন, তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়, অন্যত্র তিনি তাকে দুর্বল বলেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় তাদলীস করেন। মুহাম্মাদ বিন সা'দ তাকে দুর্বল বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল তার হাদিস দ্বারা দলীল গ্রহনযোগ্য নয়। (তাহযীবুল কামালঃ রাবী নং ১১১২, ৫/৪২০ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৬৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, খেয়ানতকারী নারী-পুরুষ, ইসলামী আইনের আওতায় হাদ্দের শাস্তি ভোগকারী এবং বিপক্ষের প্রতি শত্রুতা পোষণকারীর সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। এখানে সাক্ষ্যদানের ক্ষেত্রে চরিত্র, আস্থা ও পক্ষপাতমুক্ত থাকার গুরুত্ব বোঝানো হয়েছে। সাক্ষ্য শুধু মুখের কথা নয়; এটি মানুষের অধিকার, বিচার এবং মীমাংসার সঙ্গে জড়িত। কেউ যদি খেয়ানতকারী হয় বা যার মধ্যে পক্ষের বিরুদ্ধে শত্রুতা থাকে, তার কথা বিচারকে প্রভাবিত করতে পারে। তাই ইসলামী বিচারব্যবস্থায় সাক্ষ্যের যোগ্যতা গুরুত্বপূর্ণ। এই হাদিস আমাদের শেখায়, সত্য সাক্ষ্যের জন্য শুধু তথ্য জানা যথেষ্ট নয়; সাক্ষ্যদাতার সততা ও নিরপেক্ষতাও জরুরি।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খেয়ানতকারী ব্যক্তির সাক্ষ্য গ্রহণযোগ্য নয় বলে হাদিসে এসেছে।
- শত্রুতা সাক্ষ্যকে প্রভাবিত করতে পারে।
- বিচারে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য সাক্ষ্য দরকার।
