১৩/২৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৬৫ - ঋণ লিপিবদ্ধ করা ও আমানত ফেরত

দেনা সম্পর্কে সাক্ষ্য প্রদান।

ঋণ লিপিবদ্ধ করা ও আমানত ফেরতের শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৬৫

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ يُوسُفَ الْجُبَيْرِيُّ، وَجَمِيلُ بْنُ الْحَسَنِ الْعَتَكِيُّ، قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْوَانَ الْعِجْلِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي نَضْرَةَ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ تَلاَ هَذِهِ الآيَةَ ﴾يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا تَدَايَنْتُمْ بِدَيْنٍ إِلَى أَجَلٍ مُسَمًّى } حَتَّى بَلَغَ ﴾فَإِنْ أَمِنَ بَعْضُكُمْ بَعْضًا﴿ فَقَالَ هَذِهِ نَسَخَتْ مَا قَبْلَهَا .

আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ

তিনি এই আয়াত তিলাওয়াত করলে (অনুবাদঃ) “হে মুমিনগণ! তোমরা যখন একে অপরের সাথে নির্দিষ্ট মেয়াদের জন্য ঋণের লেনদেন করো তখন তা লিপিবদ্ধ করে রাখো...” (২:২৮২)। তিনি তিলাওয়াত করতে করতে “তোমাদের একে অপরকে বিশ্বাস করলে, যাকে বিশ্বাস করা হয়, সে যেন আমানত প্রত্যর্পণ করে” (২: ২৮৩) পর্যন্ত পৌঁছে বলেন, এই শেষোক্ত বিধান তার পূর্ববর্তী বিধানকে রহিত করেছে।

[২৩৬৫] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ হাসান। উক্ত হাদিসের রাবী১. জামাল ইবনুল হাসান আল-আতাকী সম্পর্কে আবু আহমাদ বিন আলী আল-জুরযানী বলেন, আনি আশা করি তার মাঝে কোন সমস্যা নেই। আবু হাতিম আর-রাযী বলেন, আমরা তার সাক্ষাৎ পেয়েছিলাম কিন্তু তার থেকে কোন হাদিস গ্রহন করিনি। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। মাসলামহ ইবনু কাসিম বলেন, তিনি সিকাহ। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৯৬৮, ৫/১২৮ নং পৃষ্ঠা)২. মুহাম্মাদ বিন মারওয়ান আল-ইজলী সম্পর্কে আবু জা'ফার আল-উকায়লী বলেন, তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৫৯৫, ২৬/৩৮৭ নং পৃষ্ঠা)৩. আবদুল মালিক বিন আবু নাদারাহ সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। ইমাম দারাকুতনী এক প্রশ্নের উত্তরে বলেন, তার মাঝে কোন সমস্যা নেই। ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৫৭০, ১৮/৪২৭ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৬৫-এর সারসংক্ষেপ

এই বর্ণনায় আবু সাঈদ খুদরী (রাঃ) সূরা বাকারা ২৮২ নম্বর আয়াত তিলাওয়াত করেন, যেখানে নির্দিষ্ট মেয়াদের ঋণ লেনদেন লিখে রাখার নির্দেশ আছে। তিনি তিলাওয়াত করতে করতে ২৮৩ নম্বর আয়াতের অংশে পৌঁছান, যেখানে বলা হয়েছে, যদি তোমরা একে অপরকে বিশ্বাস করো, তাহলে যাকে বিশ্বাস করা হয়েছে সে যেন আমানত ফেরত দেয়। এরপর তিনি বলেন, শেষোক্ত বিধান পূর্ববর্তী বিধানকে রহিত করেছে। এই বর্ণনার মূল বিষয় ঋণ, লিখিত দলিল, বিশ্বাস এবং আমানত। লেনদেনে লিখে রাখা নিরাপত্তা দেয়, আর বিশ্বাসের অবস্থায় আমানত ফেরত দেওয়া দায়িত্ব। হাদিসটি আমাদের শেখায়, অর্থনৈতিক সম্পর্কেও সততা ও পরিষ্কার আচরণ জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ঋণের লেনদেনে লিখিত দলিলের গুরুত্ব রয়েছে।
  • বিশ্বাসের ভিত্তিতে নেওয়া আমানত ফেরত দিতে হয়।
  • লেনদেনে সততা ও দায়িত্ববোধ জরুরি।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন