১৩/৩১. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৬৮ - একজন সাক্ষী ও শপথে ফয়সালা
একজন সাক্ষী এবং (বাদীর) শপথের ভিত্তিতে মীমাংসা করা।
একজন সাক্ষী ও বাদীর শপথে ফয়সালার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২৩৬৮
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৬৮
حَدَّثَنَا أَبُو مُصْعَبٍ الْمَدِينِيُّ، أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ الزُّهْرِيُّ وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ قَالاَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَضَى بِالْيَمِينِ مَعَ الشَّاهِدِ .
আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) একজন সাক্ষীর সাথে (বাদীর) শপথের ভিত্তিতে ফয়সালা করেছেন।
[২৩৬৮] তিরমিযী ১৯৪৩, আবূ দাউদ ৩৬১০, ইরওয়া ৮/৩০০, ৩০১। রাওদুন নাদীর ৯৮৭। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী১. আবদুল আযীয বিন মুহাম্মাদ সম্পর্কে মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। ইবনু হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। মালিক বিন আনাস তাঁকে সিকাহ বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে নিজ কিতাব ছাড়া অন্যত্র থেকে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪৭০, ১৮/১৮৭ নং পৃষ্ঠা)২. সুহায়ল বিন আবু সালিহ সম্পর্কে মুহাম্মাদ বিন সাঈদ বলেন, তিনি সিকাহ। সুফইয়ান বিন উয়াইনাহ বলেন, সাবত। আহমাদ বিন হাম্বল বলেন, তাঁর হাদিস সহীহ নয়। ইমাম নাসাঈ বলেন, কোন সমস্যা নেই। ইবনু আদী বলেন, তাঁর খবর মাকবুল বা গ্রহণযোগ্য। ইবনু হিব্বান বলেন, তিনি সিকাহ তবে অন্যত্র বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৬২৯, ১২/২৩৩ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৬৮-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) একজন সাক্ষীর সঙ্গে বাদীর শপথের ভিত্তিতে ফয়সালা করেছেন। এখানে বিচারিক প্রমাণের একটি নির্দিষ্ট রূপ উল্লেখ হয়েছে। সাধারণভাবে সাক্ষ্য ও শপথ উভয়ই মানুষের দাবি প্রমাণের সঙ্গে জড়িত। এই বর্ণনায় একজন সাক্ষী থাকা সত্ত্বেও বাদীর শপথকে যুক্ত করে ফয়সালা করা হয়েছে। তাই হাদিসটি বিচার, দাবি, সাক্ষ্য এবং শপথের গুরুত্ব বোঝায়। তবে এই ছোট বর্ণনা থেকে সব ধরনের মামলার বিস্তারিত নিয়ম বের করা ঠিক নয়। ইসলামী স্কলারদের মতে, বিচারক বিষয়ভেদে প্রমাণ ও শপথের প্রয়োগ বিবেচনা করেন। মূল শিক্ষা হলো, মানুষের হক নিয়ে ফয়সালা প্রমাণভিত্তিক হতে হবে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- একজন সাক্ষী ও শপথের ভিত্তিতে ফয়সালার বর্ণনা এসেছে।
- বিচারে দাবি প্রমাণের বিষয়টি গুরুত্বপূর্ণ।
- সাক্ষ্য ও শপথ মানুষের অধিকার নির্ধারণে প্রভাব রাখে।
