০/৪০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৭ - কল্যাণের চাবি ও অকল্যাণের দরজা বন্ধ
কল্যাণের চাবিকাঠি যেসব লোক
কল্যাণের চাবি হওয়া: ভালো কাজের পথ খুলে দেওয়া
সুনানে ইবনে মাজাহ : ২৩৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৭
حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ الْحَسَنِ الْمَرْوَزِيُّ، أَنْبَأَنَا مُحَمَّدُ بْنُ أَبِي عَدِيٍّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِي حُمَيْدٍ، حَدَّثَنَا حَفْصُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ أَنَسٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ " إِنَّ مِنَ النَّاسِ مَفَاتِيحَ لِلْخَيْرِ مَغَالِيقَ لِلشَّرِّ وَإِنَّ مِنَ النَّاسِ مَفَاتِيحَ لِلشَّرِّ مَغَالِيقَ لِلْخَيْرِ فَطُوبَى لِمَنْ جَعَلَ اللَّهُ مَفَاتِيحَ الْخَيْرِ عَلَى يَدَيْهِ وَوَيْلٌ لِمَنْ جَعَلَ اللَّهُ مَفَاتِيحَ الشَّرِّ عَلَى يَدَيْهِ».
আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, নিশ্চয় কতক লোক আছে, যারা কল্যাণের চাবিকাঠি এবং অকল্যাণের দ্বার রুদ্ধকারী। পক্ষান্তরে এমন কতক লোকও আছে যারা অকল্যাণের দ্বার উন্মোচনকারী এবং কল্যাণের পথ রুদ্ধকারী। সেই লোকের জন্য সুসংবাদ যার দু’ হাতে আল্লাহ কল্যাণের চাবি রেখেছেন এবং সেই লোকের জন্য ধ্বংস যার দু’ হাতে আল্লাহ অকল্যাণের চাবি রেখেছেন।
[২৩৫] হাসান। তাখরীজ আলবানী: সহীহাহ ১৩৩২। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন আবু হুমায়দ সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তার থেকে একাধিক মুনকার হাদিস বর্ণিত হয়েছে। ইয়াহইয়া বিন মাঈন ও আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি দুর্বল। ইমাম বুখারী বলেন, মুনকারুল হাদিস। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। হাদিসটির ২৯ টি শাহিদ হাদিস রয়েছে। তন্মধ্যে ইবনু মাজাহ ২ টি, ইবনু আবু আসিম এর আস সুন্নাহ কিতাবে ৩ টি, শুআবুল ঈমানে ২ ও বাকিগুলো অন্যান্য কিতাবে রয়েছে।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে মানুষের প্রভাব সম্পর্কে গভীর শিক্ষা আছে। রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কিছু মানুষ কল্যাণের চাবিকাঠি এবং অকল্যাণের দরজা বন্ধকারী। আবার কিছু মানুষ আছে, তারা অকল্যাণের দরজা খুলে দেয় এবং কল্যাণের পথ বন্ধ করে। যার হাতে আল্লাহ কল্যাণের চাবি রেখেছেন, তার জন্য সুসংবাদ; আর যার হাতে অকল্যাণের চাবি রেখেছেন, তার জন্য ধ্বংসের সতর্কতা। এখানে বোঝানো হয়েছে, মানুষ নিজের কথা, কাজ, শিক্ষা, পরামর্শ ও আচরণের মাধ্যমে অন্যদের ভালো পথে নিতে পারে, আবার খারাপের দিকেও ঠেলে দিতে পারে। তাই একজন মুমিনের চেষ্টা হওয়া উচিত—সে যেন মানুষের জন্য ভালো কাজের দরজা খুলে দেয় এবং মন্দ থেকে বিরত রাখতে সাহায্য করে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- মানুষ ভালো কাজের পথ খুলে দেওয়ার মাধ্যম হতে পারে।
- কথা ও আচরণ দিয়ে অন্যকে মন্দের দিকে ঠেলে দেওয়া ভয়ংকর বিষয়।
- কল্যাণের চাবি হওয়া আল্লাহর পক্ষ থেকে বড় অনুগ্রহ।
- মন্দের দরজা বন্ধ করতে নিজের ভূমিকা রাখা দরকার।
