০/৩৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৬ - হাদিস স্মরণ, সংরক্ষণ ও প্রচার

জ্ঞানের প্রচারক

হাদিস স্মরণ ও প্রচার: জ্ঞানের আমানত

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৬

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا مُبَشِّرُ بْنُ إِسْمَاعِيلَ الْحَلَبِيُّ، عَنْ مُعَانِ بْنِ رِفَاعَةَ، عَنْ عَبْدِ الْوَهَّابِ بْنِ بُخْتٍ الْمَكِّيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ ﷺ ـ ‏ "‏ نَضَّرَ اللَّهُ عَبْدًا سَمِعَ مَقَالَتِي فَوَعَاهَا ثُمَّ بَلَّغَهَا عَنِّي فَرُبَّ حَامِلِ فِقْهٍ غَيْرِ فَقِيهٍ وَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ».

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহ সেই বান্দাকে সৌন্দর্যমণ্ডিত করুন যে আমার বক্তব্য শুনে তা স্মৃতিতে ধারণ করেছে, অতঃপর আমার পক্ষ থেকে তা (অন্যদের নিকট) প্রচার করেছে। কতক জ্ঞানের বাহক নিজেরাই জ্ঞানী নয় এবং কতক জ্ঞানের বাহক যাদের নিকট তা পৌঁছে দেয় তারা তাদের চেয়ে অধিক সমঝদার হতে পারে।

[২৩৪] আহমাদ ১২৯৩৭ তাহক্বীক্ব আলবানী: সহীহ। উক্ত হাদিসের রাবী মুহাম্মাদ বিন ইবরাহীম আদ-দিমাশকী সম্পর্কে ইবনু আদী বলেন, মুনকারুল হাদিস ও তার নিকট হাদিস সংরক্ষিত নয়। ইবনু হিব্বান বলেন তিনি বানিয়ে হাদিস বর্ণনা করেন। ইমাম দারাকুতনী বলেন, তিনি মিথ্যুক। হাকিম বলেন তিনি একাধিক হাদিস বানিয়ে বর্ণনা করেছেন।২. মু'আন বিন রিফআহ সম্পর্কে আলী ইবনুল মাদীনী সিকাহ বললেও ইয়াহইয়া বিন মাঈন তাকে দুর্বল বলেছেন। মুহাম্মাদ বিন আউফ ও আবু দাউদ আস-সাজিসতানী বলেন, কোন সমস্যা নেই। উক্ত হাদিসটি শাহিদ এর ভিত্তিতে সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৬-এর সারসংক্ষেপ

এই হাদিসে রসূলুল্লাহ (صلى الله عليه وسلم) সেই বান্দার জন্য দোয়া করেছেন, যে তাঁর বক্তব্য শুনে তা স্মৃতিতে ধারণ করে, এরপর তাঁর পক্ষ থেকে অন্যদের কাছে পৌঁছে দেয়। এখানে তিনটি ধাপ আছে—শোনা, মনে রাখা এবং প্রচার করা। শুধু শুনে ভুলে যাওয়া নয়, বরং বুঝে সংরক্ষণ করে দায়িত্বের সাথে পৌঁছে দেওয়া গুরুত্বপূর্ণ। হাদিসে আরও বলা হয়েছে, জ্ঞানের বাহক নিজে সবসময় ফকীহ নাও হতে পারে; আবার যার কাছে সে জ্ঞান পৌঁছে দেয়, সে তার চেয়ে বেশি বুঝদার হতে পারে। তাই সামান্য মনে হওয়া একটি বাণীও অন্যের জন্য বড় উপকারের কারণ হতে পারে। এই হাদিস হাদিস শেখা, মনে রাখা ও পৌঁছে দেওয়ার আদব শেখায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • নবীজির বাণী শুনে স্মরণে রাখা মূল্যবান কাজ।
  • জ্ঞান অন্যের কাছে পৌঁছে দেওয়া উপকারের কারণ হতে পারে।
  • জ্ঞান বহনকারী সবসময় সবচেয়ে বেশি জ্ঞানী নাও হতে পারে।
  • হাদিস প্রচারে সততা ও দায়িত্ববোধ দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন