১৪/২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৭৮ - হেবাকৃত জিনিস ফেরত না নেওয়ার শিক্ষা

ব্যক্তি নিজ সন্তানকে কিছু দান করে পুনরায় তা ফেরত নিলো।

হেবা দেওয়ার পর তা ফেরত না নেওয়ার আদব

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৭৮

حَدَّثَنَا جَمِيلُ بْنُ الْحَسَنِ، حَدَّثَنَا عَبْدُ الأَعْلَى، حَدَّثَنَا سَعِيدٌ، عَنْ عَامِرٍ الأَحْوَلِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، أَنَّ نَبِيَّ اللَّهِ ﷺ قَالَ " لاَ يَرْجِعْ أَحَدُكُمْ فِي هِبَتِهِ إِلاَّ الْوَالِدَ مِنْ وَلَدِهِ " .

আবদুল্লাহ বিন আমর ইবনুল আস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেন, তোমাদের কেউ যেন তার হেবাকৃত জিনিস (দান) ফেরত না নেয়, তবে পিতা পুত্রকে প্রদত্ত হেবা ফেরত নিতে পারে।

[২৩৭৮] নাসায়ী ৩৬৮৯, আহমাদ ৬৫৯২, ৬৬৬৬, ৬৯০৪, দারাকুতনী ৩/৪৩, মিশকাত ৩০২০। তাহকীক আলবানীঃ হাসান সহীহ। উক্ত হাদিসের রাবী১. জামীল ইবনুল হাসান আল-আতাকী সম্পর্কে আবু আহমাদ বিন আলী আল-জুরযানী বলেন, আনি আশা করি তার মাঝে কোন সমস্যা নেই। আবু হাতিম আর-রাযী বলেন, আমরা তার সাক্ষাৎ পেয়েছিলাম কিন্তু তার থেকে কোন হাদিস গ্রহন করিনি। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। মাসলামহ ইবনু কাসিম বলেন, তিনি সিকাহ। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৯৬৮, ৫/১২৮ নং পৃষ্ঠা)২. আমির আল-আহওয়াল সম্পর্কে আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তার রেওয়ায়াত বর্ণনায় আমি কোন অসুবিধা দেখি না। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩০৫৪, ১৪/৬৫ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৭৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী (صلى الله عليه وسلم) বলেছেন, তোমাদের কেউ যেন তার হেবাকৃত জিনিস ফেরত না নেয়। তবে পিতা পুত্রকে প্রদত্ত হেবা ফেরত নিতে পারে। আগের বর্ণনার মতো এখানেও দান বা হেবা ফেরত নেওয়ার বিষয়ে সতর্কতা এসেছে। হেবা হলো ভালোবাসা, সহায়তা বা সদিচ্ছা থেকে দেওয়া সম্পদ। তাই তা দেওয়ার পর আবার ফেরত চাইলে সম্পর্কের মধ্যে কষ্ট বা ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে। হাদিসটি দানের মর্যাদা রক্ষা করতে শেখায়। পিতা-পুত্রের ক্ষেত্রে ব্যতিক্রম এসেছে, তবে সাধারণ মানুষের জন্য শিক্ষা হলো—দান করলে তা স্থির মনে করা। দানকে খেলাচ্ছলে দেওয়া ও নেওয়া উচিত নয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • হেবাকৃত জিনিস ফেরত নেওয়া থেকে বিরত থাকতে বলা হয়েছে।
  • পিতা পুত্রকে দেওয়া হেবা ফেরত নিতে পারে—এ ব্যতিক্রম এসেছে।
  • দান ও হেবা আন্তরিকভাবে করা উচিত।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন