১৫/৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৯৪ - দান ও উত্তরাধিকার
কেউ কোন জিনিস দান করার পর তার ওয়ারিশ হলে।
মাকে দান করা সম্পদ উত্তরাধিকার সূত্রে ফিরে এলে
সুনানে ইবনে মাজাহ : ২৩৯৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৩৯৪
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَطَاءٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ جَاءَتِ امْرَأَةٌ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي تَصَدَّقْتُ عَلَى أُمِّي بِجَارِيَةٍ وَإِنَّهَا مَاتَتْ. فَقَالَ " آجَرَكِ اللَّهُ وَرَدَّ عَلَيْكِ الْمِيرَاثَ " .
বুরায়দাহ (রাঃ) হতে বর্ণিতঃ
এক মহিলা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিকট এসে বললো, হে আল্লাহর রাসূল! আমি আমার মাকে আমার একটি ক্রীতদাসী দান করার পর তিনি ইনতিকাল করেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ আল্লাহ তোমাকে প্রতিদান দিবেন এবং তা ওয়ারিসী সূত্রে তোমাকে ফেরত দিয়েছেন।
[২৩৯৪] মুসলিম ১১৪৯, তিরমিযী ৬৬৭, আবূ দাউদ ১৬৫৬, ২৮৭৭, ৩৩০৮, আহমাদ ২২৪৪৭, ২২৪৬২, ২২৫২৩, ২২৫৪৫, সহিহ আবু দাউদ ২৫৬১। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুল্লাহ বিন আতা সম্পর্কে আবুল ফাতহ আল-আযদী বলেন, তিনি মিথ্যার সাথে অভিযুক্ত। ইমাম তিরমিযি বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি দুর্বল, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় ভুক ও তাদলীস করেন। ইমাম যাহাবী তাকে সত্যবাদী বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪২৯, ১৫/৩১১ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৩৯৪-এর সারসংক্ষেপ
এই হাদিসে এক মহিলা নবী صلى الله عليه وسلم-এর কাছে এসে বলেন, তিনি তার মাকে একটি ক্রীতদাসী দান করেছিলেন। পরে তার মা মারা যান, আর তিনি ছাড়া আর কোনো ওয়ারিস ছিল না। তখন রাসূলুল্লাহ صلى الله عليه وسلم বলেন, আল্লাহ তোমাকে প্রতিদান দেবেন এবং উত্তরাধিকার সূত্রে তা তোমাকে ফেরত দিয়েছেন। এই হাদিসে দান ফেরত নেওয়া আর মিরাসের মাধ্যমে ফিরে পাওয়া—দুই জিনিস আলাদা করে বোঝা যায়। এখানে মহিলা নিজের দান ফেরত নিতে চাননি; বরং মা মারা যাওয়ার পর উত্তরাধিকার সূত্রে তা তার কাছে ফিরে এসেছে। তাই দানের সাওয়াবের আশা থাকে এবং মিরাসের অধিকারও আলাদা পথে আসে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- দান ফেরত নেওয়া আর মিরাসে ফিরে পাওয়া এক বিষয় নয়।
- মাকে দান করা সদকার প্রতিদানের কথা হাদিসে এসেছে।
- উত্তরাধিকার বৈধ পথে মালিকানা ফিরিয়ে আনতে পারে।
- দান করলে সাওয়াবের আশা রাখা যায়, মাল ফেরত চাওয়া নয়।
