১৫/৯. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪০৬ - জামিন, অবকাশ ও ঋণ পরিশোধ
যামিন হওয়া (কাফালাহ)
ঋণ আদায়ে অবকাশ ও জামিন: দশ দীনারের ঘটনার শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২৪০৬
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪০৬
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ الدَّرَاوَرْدِيُّ، عَنْ عَمْرِو بْنِ أَبِي عَمْرٍو، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ رَجُلاً، لَزِمَ غَرِيمًا لَهُ بِعَشَرَةِ دَنَانِيرَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ فَقَالَ مَا عِنْدِي شَىْءٌ أُعْطِيكَهُ فَقَالَ لاَ وَاللَّهِ لاَ أُفَارِقُكَ حَتَّى تَقْضِيَنِي أَوْ تَأْتِيَنِي بِحَمِيلٍ فَجَرَّهُ إِلَى النَّبِيِّ ﷺ فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ «كَمْ تَسْتَنْظِرُهُ». فَقَالَ شَهْرًا فَقَالَ رَسُولُ اللَّهِ ﷺ «فَأَنَا أَحْمِلُ لَهُ». فَجَاءَهُ فِي الْوَقْتِ الَّذِي قَالَ النَّبِيُّ ﷺ فَقَالَ لَهُ النَّبِيُّ ﷺ «مِنْ أَيْنَ أَصَبْتَ هَذَا». قَالَ مِنْ مَعْدِنٍ قَالَ «لاَ خَيْرَ فِيهَا». وَقَضَاهَا عَنْهُ.
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে এক ব্যক্তি তার দেনাদারের পেছনে লাগলো। সে তার নিকট দশ দীনার পাওনা ছিল। দেনাদার বললো, আমার নিকট তোমাকে দেয়ার মতো কোনো জিনিস নাই। পাওনাদার বললো, না, আল্লাহর শপথ! আমার দেনা পরিশোধ না করা পর্যন্ত অথবা একজন যামিনদার উপস্থিত না করা পর্যন্ত আমি তোমাকে ছাড়ছি না। সে তাকে টেনে-হেঁচড়ে নবী (ﷺ)-এর নিকট নিয়ে গেলো। তিনি পাওনাদারকে বলেনঃ তুমি তাকে কতো দিনের অবকাশ দিতে পারো? সে বললো, এক মাস। রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ তাহলে আমিই তার যামিন।দেনাদার নবী (ﷺ)-এর বলে দেয়া সময়সীমার মধ্যে পাওনাসহ তাঁর নিকট উপস্থিত হলে তিনি তাকে বলেনঃ তুমি এগুলো কোথায় পেলে? সে বললো, খনিতে। তিনি বলেনঃ এতে কোনো কল্যাণ নেই। অতঃপর তিনি নিজের পক্ষ থেকে ঋণদাতার পাওনা পরিশোধ করেন।
[২৪০৬] আবূ দাউদ ৩৩২৮, ইরওয়া ১৪১৩। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী আবদুল আযীয বিন মুহাম্মাদ সম্পর্কে মুহাম্মাদ বিন সা'দ বলেন, তিনি হাদিস বর্ণনায় সংমিশ্রণ করেন। ইবনু হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন। মালিক বিন আনাস তাকে সিকাহ বলেছেন। আহমাদ বিন শু'আয়ব আন নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে নিজ কিতাব ছাড়া অন্যত্র থেকে হাদিস বর্ণনায় ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৪৭০, ১৮/১৮৭ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪০৬-এর সারসংক্ষেপ
এই হাদিসে একটি বাস্তব ঘটনা এসেছে। একজন পাওনাদার তার দেনাদারের কাছে দশ দীনার চাইছিলেন। দেনাদার বললেন, দেওয়ার মতো কিছু নেই। পাওনাদার বললেন, ঋণ পরিশোধ না করা পর্যন্ত বা জামিনদার না আনা পর্যন্ত তিনি ছাড়বেন না। বিষয়টি নবী (صلى الله عليه وسلم)-এর কাছে গেলে তিনি পাওনাদারকে জিজ্ঞেস করলেন, কত দিনের অবকাশ দিতে পারো। পাওনাদার এক মাস বললেন, আর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) নিজেই জামিন হলেন। পরে দেনাদার সময়মতো অর্থ নিয়ে এলে নবীজি জিজ্ঞেস করেন, কোথা থেকে পেয়েছ। সে বলল, খনি থেকে। তিনি বললেন, এতে কোনো কল্যাণ নেই, তারপর নিজ পক্ষ থেকে পাওনা পরিশোধ করেন। হাদিসটি ঋণ আদায়, অবকাশ, জামিন ও দয়া—সবগুলো দিক একসাথে দেখায়। তাই ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক লেনদেনে কথা পরিষ্কার রাখা, হিসাব লিখে রাখা এবং অন্যের হককে সম্মান করা এই শিক্ষার সঙ্গে সুন্দরভাবে মিলে যায়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- পাওনাদারের হক আছে, তবে অবকাশ দেওয়ার সুযোগও আছে।
- জামিন একটি বাস্তব দায়িত্ব; নবী (صلى الله عليه وسلم) নিজে জামিন হওয়ার ঘটনা এসেছে।
- ঋণ বিষয়ে উৎস, পরিশোধ ও দায়—সবকিছু গুরুত্বের সঙ্গে দেখা দরকার।
