১৫/১২. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪১৪ - ঋণ রেখে মৃত্যুর পর নেক আমল দিয়ে পরিশোধ

ঋণের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি

ঋণ রেখে মারা গেলে নেক আমল দিয়ে পরিশোধের সতর্কতা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪১৪

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ ثَعْلَبَةَ بْنِ سَوَاءٍ، حَدَّثَنَا عَمِّي، مُحَمَّدُ بْنُ سَوَاءٍ عَنْ حُسَيْنٍ الْمُعَلِّمِ، عَنْ مَطَرٍ الْوَرَّاقِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ " مَنْ مَاتَ وَعَلَيْهِ دِينَارٌ أَوْ دِرْهَمٌ قُضِيَ مِنْ حَسَنَاتِهِ لَيْسَ ثَمَّ دِينَارٌ وَلاَ دِرْهَمٌ " .

ইবনু ‘উমার (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ কোন ব্যক্তি তার যিম্মায় এক দীনার বা এক দিরহাম পরিমাণ ঋণ রেখে মারা গেলে (কেয়ামতের দিন) তার নেক আমলের দ্বারা তা পরিশোধ করা হবে। আর সেখানে কোন দীনারও থাকবে না দিরহামও থাকবে না।

[২৪১৪] আহমাদ ৫৫১৯, বায়হাকী ফিস সুনান ৬/২১, আহকামুল জানায়িয ৫ নং পৃষ্ঠা। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী১. মুহাম্মাদ বিন সাওয়া সম্পর্কে আবুল ফাতহ আল-আযদী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস কাদারিয়্যা মতাবলম্বী ছিলেন। আবু হাতিম বিন হিব্বান তার তার সিকাহ গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে তার ব্যাপারে কাদারিয়্যা মতাবলম্বী হওয়ার অভিযোগ রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫২৭২, ২৫/৩২৮ নং পৃষ্ঠা)২. মাতারিল ওয়াররাক সম্পর্কে আবু বাকর আল-বাযযার বলেন, তার হাদিস কেউ বর্জন করেছেন এ মর্মে আমার জানা নেই। আবু জাফার আল-উকায়লী বলেন, এই সানাদে তার হাদিসের অনুসরণ করা যাবে না। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আহমাদ বিন হাম্বল বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় অধিক ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৫৯৯৪, ২৮/৫১ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪১৪-এর সারসংক্ষেপ

এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কোনো ব্যক্তি এক দিনার বা এক দিরহাম পরিমাণ ঋণ রেখে মারা গেলে কেয়ামতের দিন তার নেক আমলের দ্বারা তা পরিশোধ করা হবে; সেখানে দিনার বা দিরহাম থাকবে না। এখানে ঋণের আখিরাতসংক্রান্ত ভয়াবহতা ফুটে উঠেছে। পৃথিবীতে টাকা-পয়সা দিয়ে হিসাব মেটানো যায়, কিন্তু আখিরাতে মুদ্রা থাকবে না—হাদিসের ভাষা তাই মনে করিয়ে দেয়। “ঋণ রেখে মৃত্যু”, “নেক আমল দিয়ে পরিশোধ” ও “দিনার দিরহাম” এই হাদিসের মূল শব্দ। শিক্ষাটি সরল: মানুষের পাওনা জীবিত অবস্থায় পরিশোধ করা বা তার ব্যবস্থা করা জরুরি। ছোট ঋণকেও হালকা মনে করা উচিত নয়। তাই ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক লেনদেনে কথা পরিষ্কার রাখা, হিসাব লিখে রাখা এবং অন্যের হককে সম্মান করা এই শিক্ষার সঙ্গে সুন্দরভাবে মিলে যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ছোট ঋণও মৃত্যুর পর গুরুতর দায় হয়ে থাকতে পারে।
  • আখিরাতে মুদ্রা নয়, নেক আমলের হিসাবের কথা হাদিসে এসেছে।
  • জীবিত অবস্থায় পাওনা পরিশোধের ব্যবস্থা করা দরকার।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন