১৫/১৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪১৫ - ঋণগ্রস্ত মৃত মুমিন ও রাসূলের দায়িত্ব

কেউ ঋণ বা নাবালেগ সন্তান রেখে মারা গেলে, তার দায়িত্ব আল্লাহ ও তাঁর রাসূলের

ঋণগ্রস্ত মৃত মুমিনের জানাজা ও ঋণ পরিশোধের হাদিস

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪১৫

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَمْرِو بْنِ السَّرْحِ الْمِصْرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ كَانَ يَقُولُ إِذَا تُوُفِّيَ الْمُؤْمِنُ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ ﷺ وَعَلَيْهِ الدَّيْنُ فَيَسْأَلُ " هَلْ تَرَكَ لِدَيْنِهِ مِنْ قَضَاءٍ " . فَإِنْ قَالُوا نَعَمْ. صَلَّى عَلَيْهِ وَإِنْ قَالُوا لاَ. قَالَ " صَلُّوا عَلَى صَاحِبِكُمْ " . فَلَمَّا فَتَحَ اللَّهُ عَلَى رَسُولِهِ الْفُتُوحَ قَالَ " أَنَا أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ فَمَنْ تُوُفِّيَ وَعَلَيْهِ دَيْنٌ فَعَلَىَّ قَضَاؤُهُ وَمَنْ تَرَكَ مَالاً فَهُوَ لِوَرَثَتِهِ " .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ) এর যুগে কোন মু’মিন ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তিনি জিজ্ঞেস করতেন, সে কি তিনি ঋণ পরিশোধ করার মত কোন কিছু রেখে গেছে? লোকজন যদি বলতো, হাঁ, তবে তিনি তার জানাযার নামায পড়তেন। আর যদি তারা বলতো, না, তাহলে তিনি বলতেনঃ তোমরা তোমাদের সঙ্গীর জানাযার নামায পড়ো। অতঃপর আল্লাহ তিনি রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে (যুদ্ধে) অসংখ্য বিজয় দান করলে তিনি বলেনঃ আমিই মু’মিনদের জন্য তাদের নিজেদের চেয়ে অধিক কল্যাণকামী। অতএব কোন ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তা পরিশোধের দায়িত্ব আমার। আর সে যে সম্পদ রেখে যাবে, তা তার ওয়ারিসদের প্রাপ্য।

[২৪১৫] সহীহুল বুখারী ২২৯৭, ২৩৯৮, ২৩৯৯, ৪৭৮১, ৫৩৭১, ৬৭৩১, ৬৭৪৫, ৬৭৬৩, মুসলিম ১৬১৯, তিরমিযী ১০৭০, ২০৯০, নাসায়ী ১৯৬৩, আবূ দাউদ ২৯৫৫, আহমাদ ৭৮০১, ৭৮৩৯, ২৭৪৫৫, ৮২১৩, ৮৪৫৯, ৯৫৩৮, ৯৫৬৫, ৯৬৫৯, ১০৪৩৫, ২৫৯৪, বায়হাকী ফিস সুনান ৭/৭৩, ৯/৭৩, ১০/৩০২, ইবনু হিব্বান ৩০৬৩, ৫০৫৪, ৮৪৪৮, আল-আহকাম ৮৬, ইরওয়া ১৪৩৩। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪১৫-এর সারসংক্ষেপ

এই হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর যুগে কোনো মুমিন ঋণগ্রস্ত অবস্থায় মারা গেলে তিনি জিজ্ঞেস করতেন, সে কি ঋণ পরিশোধ করার মতো কিছু রেখে গেছে। যদি বলা হতো, হ্যাঁ, তিনি জানাজা পড়তেন। আর যদি বলা হতো, না, তিনি বলতেন, তোমরা তোমাদের সঙ্গীর জানাজা পড়ো। পরে আল্লাহ যখন তাঁর রাসূলকে বিজয় দান করেন, তখন তিনি বলেন, তিনি মুমিনদের জন্য তাদের নিজেদের চেয়েও অধিক কল্যাণকামী; যে ঋণ রেখে মারা যাবে, তা পরিশোধের দায়িত্ব তাঁর, আর যে সম্পদ রেখে যাবে, তা ওয়ারিসদের। হাদিসটি ঋণ, জানাজা, উত্তরাধিকার ও দায়িত্বের একটি পরিষ্কার শিক্ষা দেয়। তাই ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক লেনদেনে কথা পরিষ্কার রাখা, হিসাব লিখে রাখা এবং অন্যের হককে সম্মান করা এই শিক্ষার সঙ্গে সুন্দরভাবে মিলে যায়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত ব্যক্তির ঋণ পরিশোধের বিষয় আগে যাচাই করা হতো।
  • সম্পদ থাকলে তা ওয়ারিসদের, কিন্তু ঋণ থাকলে তা আলাদা দায়।
  • নবী (صلى الله عليه وسلم) মুমিনদের কল্যাণকামী অভিভাবক হিসেবে দায়িত্বের কথা বলেছেন।

এই সম্পর্কিত হাদিসসমূহ

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন