১৫/১৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৩২ - ঋণের কারণে উপহার গ্রহণে সতর্কতা

করয দেয়া।

করজের পর উপহার গ্রহণের আদব

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৩২

حَدَّثَنَا هِشَامُ بْنُ عَمَّارٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ، حَدَّثَنِي عُتْبَةُ بْنُ حُمَيْدٍ الضَّبِّيُّ، عَنْ يَحْيَى بْنِ أَبِي إِسْحَاقَ الْهُنَائِيِّ، قَالَ سَأَلْتُ أَنَسَ بْنَ مَالِكٍ الرَّجُلُ مِنَّا يُقْرِضُ أَخَاهُ الْمَالَ فَيُهْدِي لَهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ﷺ «إِذَا أَقْرَضَ أَحَدُكُمْ قَرْضًا فَأَهْدَى لَهُ أَوْ حَمَلَهُ عَلَى الدَّابَّةِ فَلاَ يَرْكَبْهَا وَلاَ يَقْبَلْهُ إِلاَّ أَنْ يَكُونَ جَرَى بَيْنَهُ وَبَيْنَهُ قَبْلَ ذَلِكَ».

ইয়াহিয়া বিন আবূ ইসহাক আল-হুনায়ী হতে বর্ণিতঃ

আমি আনাস বিন মালিক (রাঃ) কে জিজ্ঞেস করলাম, আমাদের মধ্যে কেউ তার ভাইকে মাল করয দেয়, অতঃপর করযদার তাকে উপঢৌকন দেয়। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ তোমাদের কেউ কোন জিনিস করয দেয়ার পর করযদার তাকে কিছু উপঢৌকন দিলে বা তার সওয়ারীতে আরোহণ করাতে চাইলে সে যেন তাতে আরোহণ না করে এবং উপঢৌকন গ্রহণ না করে। তবে তাদের মধ্যে আগে থেকেই এরূপ সৌজন্যমূলক বিনিময়ের প্রচলন থাকলে আপত্তি নেই।

[২৪৩২] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ১৪০০, মিশকাত ২৮৩১, যইফাহ ১১৬২। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী১. ইসমাঈল বিন আয়্যাশ সম্পর্কে ইয়াহিয়া বিন মাঈন বলেন, আহলে শাম থেকে হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই। আলী ইবনুল মাদীনী, ইবনু আবু শায়বাহ, আমর ইবনুল ফাল্লাস ও দুহায়ম বলেন, শাম শহর থেকে হাদিস বর্ণনায় তিনি সিকাহ কিন্তু অন্য শহর থেকে হাদিস বর্ণনায় দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৭২, ৩/১৬৩ নং পৃষ্ঠা)২. উতবাহ বিন হুমায়দ আদ-দাব্বী সম্পর্কে আহমাদ বিন হাম্বল বলেন, তিনি নির্ভরযোগ্য নয়, তিনি দুর্বল। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৭৭৩, ১৯/৩০৫ নং পৃষ্ঠা)৩. ইয়াহিয়া বিন আবু ইসহাক সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান তার সিকাহ গ্রন্থে তার নাম উল্লেখ করেছেন। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। ইমাম যহাবী বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৬৭৮৩, ৩১/১৯৯ নং পৃষ্ঠা)

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৩২-এর সারসংক্ষেপ

এই হাদিসে করজ দেওয়ার পর ঋণগ্রহীতার দেওয়া উপঢৌকন বা বাহনে চড়ার প্রস্তাব গ্রহণের বিষয়ে সতর্ক করা হয়েছে। রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) বলেছেন, কেউ কাউকে করজ দিলে পরে ঋণগ্রহীতা যদি উপহার দেয় বা সওয়ারিতে উঠতে বলে, তবে সে যেন তা গ্রহণ না করে। তবে আগে থেকেই তাদের মধ্যে এমন সৌজন্য বিনিময়ের প্রচলন থাকলে আপত্তি নেই। হাদিসটির মূল শিক্ষা হলো, করজ যেন লাভ নেওয়ার পথ না হয়। ঋণদাতা যদি করজের কারণে বাড়তি সুবিধা নেয়, তাহলে লেনদেনের স্বচ্ছতা নষ্ট হতে পারে। তাই ঋণ, উপহার ও সম্পর্কের সীমা আলাদা রাখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • করজ দিয়ে পরে বাড়তি সুবিধা নেওয়া থেকে সতর্ক থাকা দরকার।
  • ঋণের কারণে দেওয়া উপহার গ্রহণ না করাই নিরাপদ, যদি আগে এমন রীতি না থাকে।
  • করজকে লাভের উপায় বানানো উচিত নয়।
  • লেনদেনে স্বচ্ছতা ও সন্দেহ এড়ানো গুরুত্বপূর্ণ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন