১৫/২০. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৩৩ - মৃত ব্যক্তির দেনা শোধের গুরুত্ব

মৃতের পক্ষ থেকে ঋণ পরিশোধ করা।

মৃত ব্যক্তির ঋণ পরিশোধের দায়িত্ব

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৩৩

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، أَخْبَرَنِي عَبْدُ الْمَلِكِ أَبُو جَعْفَرٍ، عَنْ أَبِي نَضْرَةَ، عَنْ سَعْدِ بْنِ الأَطْوَلِ، أَنَّ أَخَاهُ، مَاتَ وَتَرَكَ ثَلاَثَمِائَةِ دِرْهَمٍ وَتَرَكَ عِيَالاً فَأَرَدْتُ أَنْ أُنْفِقَهَا عَلَى عِيَالِهِ فَقَالَ النَّبِيُّ ﷺ " إِنَّ أَخَاكَ مُحْتَبَسٌ بِدَيْنِهِ فَاقْضِ عَنْهُ " . فَقَالَ يَا رَسُولَ اللَّهِ قَدْ أَدَّيْتُ عَنْهُ إِلاَّ دِينَارَيْنِ ادَّعَتْهُمَا امْرَأَةٌ وَلَيْسَ لَهَا بَيِّنَةٌ . قَالَ " فَأَعْطِهَا فَإِنَّهَا مُحِقَّةٌ " .

সাদ ইবনুল আতওয়াল (রাঃ) হতে বর্ণিতঃ

তার ভাই ইন্তিকাল করেন এবং তিন শত দিরহাম ও কতক অসহায় সন্তান রেখে যান। আমি সেগুলো তার সন্তানদের জন্য খরচ করতে মনস্থ করলাম। নবী (ﷺ) বলেনঃ তোমার ভাই দেনার কারণে আটক রয়েছে। অতএব তার পক্ষ থেকে তা পরিশোধ করো। সাদ (রাঃ) বলেন, ইয়া রাসূলাল্লাহ! আমি তার পক্ষ থেকে সব দেনা শোধ করেছি, কেবল এক মহিলার দাবিকৃত দু’টি দীনার বাকী আছে। কিন্তু তার কাছে কোন প্রমাণ নেই। তিনি বলেনঃ তা তাকে দিয়ে দাও, কারণ সে সত্যবাদিনী।

[২৪৩৩] আহমাদ ১৬৭৭৬, ১৯৫৭২, বায়হাকী ফিস সুনান ৬/১২১, আহকামুল জানায়িয ১৫ নং পৃষ্ঠা। তাহকীক আলবানীঃ সহীহ।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৩৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে সাদ (রাঃ)-এর ভাই মারা যাওয়ার পর তার রেখে যাওয়া তিনশ দিরহাম ও অসহায় সন্তানদের কথা এসেছে। তিনি টাকা সন্তানদের জন্য খরচ করতে চাইলে নবী (صلى الله عليه وسلم) বলেন, তার ভাই ঋণের কারণে আটক রয়েছে; তাই তার পক্ষ থেকে ঋণ পরিশোধ করতে হবে। পরে এক মহিলার দাবিকৃত দুই দীনারের কথাও আসে, যার প্রমাণ ছিল না। নবী (صلى الله عليه وسلم) বলেন, তাকে তা দিয়ে দাও, কারণ সে সত্যবাদিনী। হাদিসটি মৃতের ঋণের গুরুত্ব দেখায়। পরিবার ও সম্পদের প্রয়োজন থাকলেও দেনা শোধের বিষয়টি অবহেলা করা যাবে না। কারও হক বাকি থাকলে তা আদায় করা জরুরি।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • মৃত ব্যক্তির ঋণ পরিশোধ গুরুত্বের বিষয়।
  • ওয়ারিসদের প্রয়োজন থাকলেও পাওনাদারের হক বিবেচনায় নিতে হয়।
  • সত্য দাবিকে গুরুত্ব দেওয়া উচিত।
  • দেনা রেখে মারা যাওয়ার বিষয়টি হালকা করে দেখা যায় না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন