১৫/২০. অধ্যায়ঃ

মৃতের পক্ষ থেকে ঋণ পরিশোধ করা।

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৩৪

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ، حَدَّثَنَا شُعَيْبُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ، عَنْ وَهْبِ بْنِ كَيْسَانَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ أَبَاهُ، تُوُفِّيَ وَتَرَكَ عَلَيْهِ ثَلاَثِينَ وَسْقًا لِرَجُلٍ مِنَ الْيَهُودِ فَاسْتَنْظَرَهُ جَابِرُ بْنُ عَبْدِ اللَّهِ فَأَبَى أَنْ يُنْظِرَهُ فَكَلَّمَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيَشْفَعَ لَهُ إِلَيْهِ فَجَاءَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَكَلَّمَ الْيَهُودِيَّ لِيَأْخُذَ ثَمَرَ نَخْلِهِ بِالَّذِي لَهُ عَلَيْهِ فَأَبَى عَلَيْهِ فَكَلَّمَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَأَبَى أَنْ يُنْظِرَهُ فَدَخَلَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم النَّخْلَ فَمَشَى فِيهَا ثُمَّ قَالَ لِجَابِرٍ ‏"‏ جُدَّ لَهُ فَأَوْفِهِ الَّذِي لَهُ ‏"‏ ‏.‏ فَجَدَّ لَهُ بَعْدَ مَا رَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثَلاَثِينَ وَسْقًا وَفَضَلَ لَهُ اثْنَا عَشَرَ وَسْقًا فَجَاءَ جَابِرٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لِيُخْبِرَهُ بِالَّذِي كَانَ فَوَجَدَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم غَائِبًا فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم جَاءَهُ فَأَخْبَرَهُ أَنَّهُ قَدْ أَوْفَاهُ وَأَخْبَرَهُ بِالْفَضْلِ الَّذِي فَضَلَ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَخْبِرْ بِذَلِكَ عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏"‏ ‏.‏ فَذَهَبَ جَابِرٌ إِلَى عُمَرَ فَأَخْبَرَهُ فَقَالَ لَهُ عُمَرُ لَقَدْ عَلِمْتُ حِينَ مَشَى فِيهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيُبَارِكَنَّ اللَّهُ فِيهَا ‏.‏

জাবির বিন আবদুল্লাহ (রাঃ) হতে বর্ণিতঃ

তার পিতা তার দায়িত্বে তিরিশ ওসাক (খাদ্যশস্য) দেনা রেখে যান। এক ইহুদীর নিকট থেকে তা ধার নেওয়া হয়েছিল। জাবির ইবন আবদুল্লাহ (রাঃ) তার কাছে সময় চাইলে সে তাকে সময় দিতে রাজি হলো না। জাবির (রাঃ) রাসূলুল্লাহ (ﷺ)-এর সাথে আলাপ করলেন যে, সে যেন তার করজের বিনিময়ে জাবিরের বাগানের খেজুর নিয়ে নেয়। ইহুদী তাতে সম্মত হলো না। পুনরায় রাসূলুল্লাহ (ﷺ) তাকে সময় দিতে বললে এবারও সে তাকে সময় দিতে রাজি হলো না।অতঃপর রাসূলুল্লাহ (ﷺ) জাবিরের বাগানে প্রবেশ করে তার মধ্যে পায়চারি করলেন, তারপর জাবির (রাঃ) কে বললেনঃ খেজুর কেটে তার সম্পূর্ণ পাওনা তাকে মিটিয়ে দাও।রাসূলুল্লাহ (ﷺ)-এর প্রত্যাবর্তনের পর জাবির (রাঃ) তা কাটলেন এবং তা থেকে ইহুদীকে তিরিশ ওসাক দেয়ার পর আরো ১২ ওসাক উদ্বৃত্ত হলো। অতএব জাবির (রাঃ) এ খবর জানানোর জন্য রাসূলুল্লাহ (ﷺ)-এর কাছে এলেন। তিনি রাসূলুল্লাহ (ﷺ) কে অনুপস্থিত পেলেন। রাসূলুল্লাহ (ﷺ) ফিরে এলে তিনি তাঁর কাছে এসে জানালেন যে, তিনি ইহুদীর সম্পূর্ণ পাওনা পরিশোধ করেছেন এবং যা উদ্বৃত্ত হলো তার কথাও তাকে অবহিত করলেন।রাসূলুল্লাহ (ﷺ) বলেনঃ খবরটি উমর ইবনুল খাত্তাব (রাঃ) কেও পৌঁছিয়ে দাও। জাবির (রাঃ) উমর (রাঃ) এর কাছে গিয়ে খবরটি জানালে তিনি তাকে বলেনঃ আমি জানতাম যে, রাসূলুল্লাহ (ﷺ) যখন বাগানের মধ্যে পায়চারী করছেন তখন আল্লাহ তা'আলা অবশ্যই তাতে বরকত দিবেন।

[২৪৩৪] সহীহুল বুখারী ২৩৯৬, ২৬০১, ২৭০৯, ২৭৮১, ৪০৫৩, নাসায়ী ৩৬৩৬, ৩৬৩৭, ৩৬৩৮, ৩৬৩৯, ৩৬৪০, ২৮৮৪, আল-আহকাম ১৭, ১৮, সহিহ আবু দাউদ ২৫৫৮। তাহকীক আলবানীঃ সহীহ।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন