০/৪৩. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৭ - ইলমপ্রার্থীদের স্বাগত জানানোর শিক্ষা
জ্ঞানার্জনকারীদের নাসীহাত করা
ইলমপ্রার্থীদের স্বাগত জানানো: জ্ঞান চাইলে তাকে শেখানোর আদব
সুনানে ইবনে মাজাহ : ২৪৭
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৭
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ بْنِ رَاشِدٍ الْمِصْرِيُّ، حَدَّثَنَا الْحَكَمُ بْنُ عَبْدَةَ، عَنْ أَبِي هَارُونَ الْعَبْدِيِّ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ قَالَ «سَيَأْتِيكُمْ أَقْوَامٌ يَطْلُبُونَ الْعِلْمَ فَإِذَا رَأَيْتُمُوهُمْ فَقُولُوا لَهُمْ مَرْحَبًا مَرْحَبًا بِوَصِيَّةِ رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ وَاقْنُوهُمْ» . قُلْتُ لِلْحَكَمِ مَا اقْنُوهُمْ قَالَ عَلِّمُوهُمْ .
আবূ সাঈদ আল-খুদরী (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বলেন, অচিরেই তোমাদের নিকট ইল্ম শিক্ষার জন্য দলে দলে লোক আসবে। তোমরা তাদের দেখলেই রাসূলুল্লাহ (ﷺ)-এর উপদেশের সুসংবাদ জানাবে এবং তাদের তালকীন দিবে (জ্ঞানদান করবে)। আমি হাকাম (রহঃ)-কে বললাম, আমরা তাদের কী তালকীন দিব? তিনি বলেন, তাদের ইল্ম শিক্ষা দিবে।
[২৪৫] তিরমিযী ২৬৫০-৫১, মুওয়াত্ত্বা মালিক ২৪৯। তাহকীক আলবানী: হাসান। তাখরিজ আলবানী: সহীহাহ ২৮০। উক্ত হাদীসের রাবী১. হাকাম বিন আবদাহ সম্পর্কে আল আযাদী তাকে দুর্বল বলেছেন।২. আবু হারুন আল আবদী সম্পর্কে শু'বাহ ইবনু হাজ্জাজ তাকে দুর্বল বলেছেন। হাম্মাদ বিন যায়দ তাকে মিথ্যুক বলেছেন। আহমাদ বিন হাম্বল বলেন, তার হাদিস বর্ণনায় কোন সমস্যা নেই। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ নন বরং মিথ্যুক। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু হাতিম বলেন, তিনি দুর্বল।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৭-এর সারসংক্ষেপ
এই হাদিসে বলা হয়েছে, অচিরেই দলে দলে মানুষ ইলম শেখার জন্য আসবে। তাদের দেখলে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর উপদেশের সুসংবাদ জানাতে এবং তাদের তালকিন দিতে বলা হয়েছে। পরে হাকাম (রহঃ)-কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, এর অর্থ তাদের ইলম শিক্ষা দেবে। তাই হাদিসের মূল কথা হলো জ্ঞানপ্রার্থীর প্রতি ভালো ব্যবহার, স্বাগত জানানো এবং তাকে শেখানো। এখানে শিক্ষক বা জ্ঞানীদের জন্য সুন্দর দায়িত্ব বোঝানো হয়েছে। যে মানুষ সত্যিই ইলম চাইতে আসে, তাকে অবহেলা না করে সাহায্য করা উচিত। ব্যাখ্যায় হাদিসের ভাষার বাইরে কোনো নতুন নিয়ম যোগ করা হয়নি; কেবল স্বাগত, উপদেশ এবং শিক্ষা দেওয়ার কথাই তুলে ধরা হয়েছে।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- ইলম চাইতে আসা মানুষকে সম্মানের সঙ্গে গ্রহণ করা উচিত।
- জ্ঞানপ্রার্থীকে শুধু স্বাগত নয়, শিক্ষা দেওয়াও দরকার।
- রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর উপদেশে জ্ঞানপ্রার্থীর মর্যাদা বোঝা যায়।
- ইলম শেখানো আলেম ও শিক্ষকের দায়িত্বের অংশ।
