০/৪৩. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৮ - জ্ঞানপ্রার্থীর প্রতি সালাম ও শিক্ষা

জ্ঞানার্জনকারীদের নাসীহাত করা

জ্ঞানপ্রার্থীর অধিকার: স্বাগত, সালাম ও ইলম শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৮

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَامِرِ بْنِ زُرَارَةَ، حَدَّثَنَا الْمُعَلَّى بْنُ هِلاَلٍ، عَنْ إِسْمَاعِيلَ، قَالَ دَخَلْنَا عَلَى الْحَسَنِ نَعُودُهُ حَتَّى مَلأْنَا الْبَيْتَ فَقَبَضَ رِجْلَيْهِ ثُمَّ قَالَ دَخَلْنَا عَلَى أَبِي هُرَيْرَةَ نَعُودُهُ حَتَّى مَلأْنَا الْبَيْتَ فَقَبَضَ رِجْلَيْهِ ثُمَّ قَالَ دَخَلْنَا عَلَى رَسُولِ اللَّهِ ـ ﷺ ـ حَتَّى مَلأْنَا الْبَيْتَ وَهُوَ مُضْطَجِعٌ لِجَنْبِهِ فَلَمَّا رَآنَا قَبَضَ رِجْلَيْهِ ثُمَّ قَالَ " إِنَّهُ سَيَأْتِيكُمْ أَقْوَامٌ مِنْ بَعْدِي يَطْلُبُونَ الْعِلْمَ فَرَحِّبُوا بِهِمْ وَحَيُّوهُمْ وَعَلِّمُوهُمْ " .قَالَ فَأَدْرَكْنَا وَاللَّهِ أَقْوَامًا مَا رَحَّبُوا بِنَا وَلاَ حَيَّوْنَا وَلاَ عَلَّمُونَا إِلاَّ بَعْدَ أَنْ كُنَّا نَذْهَبُ إِلَيْهِمْ فَيَجْفُونَا .

আবূ হুরায়রা (রাঃ) হতে বর্ণিতঃ

(ইসমাইল) বলেন, আমরা অসুস্থ হাসান (রহঃ)-কে দেখতে গেলাম, এমনকি আমাদের উপস্থিতিতে ঘর ভর্তি হয়ে গেল। তিনি তাঁর পদদ্বয় গুটিয়ে নিলেন, অতঃপর বললেন, আমরা অসুস্থ আবূ হুরায়রা (রাঃ)-কে দেখতে গেলাম। এমনকি আমাদের উপস্থিতিতে ঘর ভর্তি হয়ে গেল। তখন তিনি তাঁর পদদ্বয় গুটিয়ে নিলেন, অতঃপর বললেন, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট প্রবেশ করলাম এবং আমাদের উপস্থিতিতে ঘর ভর্তি হয়ে গেল। তিনি তখন কাত হয়ে শায়িত ছিলেন। তিনি আমাদের দেখে তাঁর পদদ্বয় গুটিয়ে নিলেন, অতঃপর বলেন, অচিরেই আমার পরে তোমাদের নিকট দলে দলে লোক আসবে জ্ঞানার্জনের জন্য। তোমরা তাদের স্বাগত জানাবে, তাদের সালাম দিবে এবং ইলম শিক্ষা দিবে।অধস্তন রাবী হাসান (রহঃ) বলেন, আমরা তাদের সাক্ষাৎ পেয়েছি। আল্লাহর শপথ! আমরা তাদের নিকট গেলে তাঁরা আমাদের স্বাগত জানায়নি, আমাদের সালাম দেয়নি, আমাদের ইলম শিক্ষা দেয়নি, বরং আমরা তাদের কাছে পৌঁছলে তাঁরা আমাদের উপর জুলুম করেছে।

[২৪৬] মউযূ। তাখরীজ আলবানী: যঈফাহ ৩৩৪৯। উক্ত হাদীসের রাবী১. মুআল্লা বিন হিলাল সম্পর্কে সুফইয়ান আস-সাওরী তার ব্যাপারে মিথ্যার অভিযোগ করেছেন। সুফইয়ান বিন উয়াইনাহ বলেন, তিনি মিথ্যুকদের একজন। ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান, তিনি পরিষ্কার মিথ্যুক। আহমাদ বিন হাম্বল বলেন, তার হাদীস প্রত্যাখ্যানযোগ্য ও তিনি মিথ্যুক। ইয়াহইয়া বিন মাঈন বলেন, তিনি সিকাহ নন বরং মিথ্যুক। ইমাম বুখারী বলেন, তাকে সকলে প্রত্যাখ্যান করেছেন।২. ইসমাইল (বিন মুসলিম) সম্পর্কে ইয়াহইয়া বিন সাঈদ আল কাত্তান বলেন, তিনি হাদীস বর্ণনায় সংমিশ্রণ করেন। সুফইয়ান বিন উয়াইনাহ বলেন, তিনি হাদীস বর্ণনায় ভুল করেন। আহমাদ বিন হাম্বল বলেন, মুনকারুল হাদীস। আলী ইবনুল মাদীনী বলেন, তার থেকে হাদীস গ্রহণ করা যায় না। আমর ইবনুল ফাল্লাস বলেন, তিনি সত্যবাদী হাদীস বর্ণনায় দুর্বল।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৮-এর সারসংক্ষেপ

এই হাদিসে কয়েকটি ঘটনার ধারাবাহিকতায় জ্ঞানপ্রার্থীদের প্রতি আচরণের শিক্ষা এসেছে। অসুস্থ হাসান (রহঃ)-এর কাছে লোকেরা গেলে ঘর ভরে যায়, তিনি পা গুটিয়ে নেন এবং আবু হুরায়রা (রাঃ)-এর একই আচরণের কথা বলেন। এরপর রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم)-এর কাছে লোকেরা প্রবেশ করলে তিনিও পা গুটিয়ে নেন এবং বলেন, তাঁর পরে দলে দলে মানুষ জ্ঞানার্জনের জন্য আসবে। তাদের স্বাগত জানাতে, সালাম দিতে এবং ইলম শেখাতে বলা হয়েছে। শেষে হাসান (রহঃ) নিজের দেখা কিছু মানুষের আচরণ নিয়ে কষ্টের কথা বলেন। মূল শিক্ষা হলো, ইলমপ্রার্থীকে অবহেলা নয়; সম্মান, সালাম ও শিক্ষা দিয়ে গ্রহণ করা। ব্যাখ্যা বর্ণিত কথার মধ্যেই সীমিত।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • ইলমপ্রার্থীকে স্বাগত জানানো সুন্দর আচরণ।
  • সালাম ও সম্মান দিয়ে জ্ঞানপ্রার্থীকে গ্রহণ করা উচিত।
  • জ্ঞান চাইলে তাকে শেখানো দায়িত্বের অংশ।
  • অবহেলা ও রূঢ় আচরণ জ্ঞানচর্চার পরিবেশ নষ্ট করে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন