১৬/২০. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৮৩ - খেজুর বাগানের পানি সেচের নিয়ম
উপত্যকা থেকে পানিসেচ এবং যে পরিমাণ পানি আটকে রাখা যাবে
খেজুর বাগানের পানি সেচ: উচ্চভূমি থেকে নিচু জমিতে বণ্টন
সুনানে ইবনে মাজাহ : ২৪৮৩
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৪৮৩
حَدَّثَنَا أَبُو الْمُغَلِّسِ، حَدَّثَنَا فُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا مُوسَى بْنُ عُقْبَةَ، عَنْ إِسْحَاقَ بْنِ يَحْيَى بْنِ الْوَلِيدِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ قَضَى فِي شُرْبِ النَّخْلِ مِنَ السَّيْلِ أَنَّ الأَعْلَى فَالأَعْلَى يَشْرَبُ قَبْلَ الأَسْفَلِ وَيُتْرَكُ الْمَاءُ إِلَى الْكَعْبَيْنِ ثُمَّ يُرْسَلُ الْمَاءُ إِلَى الأَسْفَلِ الَّذِي يَلِيهِ وَكَذَلِكَ حَتَّى تَنْقَضِيَ الْحَوَائِطُ أَوْ يَفْنَى الْمَاءُ .
'উবাদাহ্ ইবনুস্ সামিত (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) নালা থেকে খেজুর বাগানে পানি সেচ সম্পর্কে ফয়সালা দেন যে, নিম্ন ভূমির আগে উচ্চভূমি পানিসেচে অগ্রাধিকার পাবে, যাবত না গোছা পর্যন্ত পানি জমে। তারপর পূর্বোক্ত নিয়মে সংলগ্ন নিচু ভূমির দিকে পানি ছেড়ে দিতে হবে। বাগানসমূহের বিলুপ্তি অথবা পানি নিঃশেষ না হওয়া পর্যন্ত এভাবে চলবে।
[২৪৮৩] হাদীসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদীসের রাবী ফুদায়ল বিন সুলায়মান সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তাঁর থেকে হাদীস গ্রহন করা যায় তবে তিনি নির্ভরযোগ্য নয়। আবু হাতিম বিন হিব্বান তাঁর সিকাহ গ্রন্থে তাঁর নাম উল্লেখ করেছেন। আবু যুরআহ আর-রাযী বলেন, তিনি যাচাই-বাছাই ছাড়া হাদীস গ্রহন করেন ও তা বর্ণনা করেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী বলেন, তিনি নির্ভরযোগ্য নয়। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদীস বর্ণনায় অধিক ভুল করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৭৫৯, ২৩/২৭১ নং পৃষ্ঠা)২. ইসহাক বিন ইয়াহইয়া ইবনুল ওয়ালীদ সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তাঁর অবস্থা অজ্ঞাত। ইমাম দারাকুতনী বলেন, তিনি তাঁর পিতা থেকে হাদীস শ্রবণ করেননি। আবু আহমাদ বিন আদী আল-জুরজানী বলেন, তাঁর একাধিক হাদীস অরক্ষিত। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩৯১, ২/৪৯৩ নং পৃষ্ঠা) উক্ত হাদীসটি সহীহ কিন্তু ফুদায়ল বিন সুলায়মান ও ইসহাক বিন ইয়াহইয়া ইবনুল ওয়ালীদ এর কারণে সানাদটি দুর্বল। হাদীসটির ২৪৩ টি শাহিদ হাদীস রয়েছে, তন্মধ্যে ৪ টি খুবই দুর্বল, ৩৫ টি দুর্বল, ৭৮ টি হাসান, ১২৬ টি সহীহ হাদীস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ২৩৬০, ২৩৬১, ২৩৬২, ২৭০৮, ৪৫৮৫, মুসলিম ২৩৫৮, তিরমিযি ১৩৬৩, ৩০২৭, আবু দাউদ ৩৬৩৭, ৩৬৩৮, ৩৬৩৯, আহমাদ ১৪২২, ১৫৬৮৪, ২২২৭২, শারহুস সুন্নাহ ২১৯৪।
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৪৮৩-এর সারসংক্ষেপ
এই হাদিসে খেজুর বাগানে নালা বা প্রবাহমান পানি দিয়ে সেচের নিয়ম বলা হয়েছে। রাসূলুল্লাহ صلى الله عليه وسلم ফয়সালা দেন, প্রথমে উচ্চভূমি পানি পাবে, তারপর তার নিচের জমি। উচ্চভূমিতে পানি গোড়ালি পর্যন্ত জমলে পানি ছেড়ে দিতে হবে। এরপর পাশের নিচু জমি একই নিয়মে পানি নেবে। এভাবে বাগানগুলোর সেচ শেষ হওয়া পর্যন্ত বা পানি শেষ হওয়া পর্যন্ত চলবে। এই বর্ণনা পানি বণ্টনের একটি ধাপে ধাপে নিয়ম দেখায়। এতে কারো অধিকার একেবারে বাদ দেওয়া হয়নি, আবার আগে থাকা জমির প্রয়োজনও অস্বীকার করা হয়নি। কৃষি জমি, খেজুর বাগান এবং সেচের অধিকার নিয়ে এটি ন্যায়ভিত্তিক শিক্ষা দেয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- খেজুর বাগানে সেচের ক্ষেত্রে উচ্চভূমি আগে পানি পাবে।
- গোড়ালি পর্যন্ত পানি জমার পর পানি নিচের জমিতে ছাড়তে হবে।
- একই নিয়ম ধারাবাহিকভাবে সব সংলগ্ন জমির ক্ষেত্রে চলবে।
- পানি শেষ হয়ে গেলে বা বাগান শেষ হলে বণ্টনও শেষ হবে।
