১৯/৯. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৫৩১ - দাসমুক্তি

জারজ সন্তান আযাদ করা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৩১

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ زَيْدِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي يَزِيدَ الضِّنِّيِّ، عَنْ مَيْمُونَةَ بِنْتِ سَعْدٍ، - مَوْلاَةِ النَّبِيِّ ﷺ - أَنَّ رَسُولَ اللَّهِ ﷺ سُئِلَ عَنْ وَلَدِ الزِّنَا فَقَالَ «نَعْلاَنِ أُجَاهِدُ فِيهِمَا خَيْرٌ مِنْ أَنْ أُعْتِقَ وَلَدَ الزِّنَا ‏"‏.

মায়মূনাহ বিনতু সাদ (রাঃ) হতে বর্ণিতঃ

রাসূলুল্লাহ (ﷺ)-এর নিকট জারজ সন্তান আজাদ করা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বললেন: আমি যে জুতাজোড়া পরে জিহাদ করি তা আমা কর্তৃক জারজ সন্তান আজাদ করার তুলনায় অধিক উত্তম।

[২৫৩১] আহমাদ ২৭০৭৭, যইফাহ ৪৬৯১। তাহকীক আলবানী: যইফ। উক্ত হাদীসের রাবী আবু ইয়াযীদ আদ-দব্বী সম্পর্কে ইমাম বুখারী বলেন, তিনি অপরিচিত। ইমাম দারাকুতনী বলেন, তিনি পরিচিত নন। ইবনু মাকুলা বলেন, তিনি হাদীস বর্ণনায় মুনকার। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইমাম বুখারী বলেন, তিনি একজন অপরিচিত ব্যক্তি। (তাহযীবুল কামাল: রাবী নং ৭৭০৫, ৩৪/৪০৮ নং পৃষ্ঠা)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন