১৯/৮. অধ্যায়ঃ

কেউ মালদার গোলাম আযাদ করলে

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৫৩০

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا سَعِيدُ بْنُ مُحَمَّدٍ الْجَرْمِيُّ، حَدَّثَنَا الْمُطَّلِبُ بْنُ زِيَادٍ، عَنْ إِسْحَاقَ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ جَدِّهِ، عُمَيْرٍ - وَهُوَ مَوْلَى ابْنِ مَسْعُودٍ - أَنَّ عَبْدَ اللَّهِ، قَالَ لَهُ يَا عُمَيْرُ إِنِّي أُعْتِقُكَ عِتْقًا هَنِيئًا إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ "‏ أَيُّمَا رَجُلٍ أَعْتَقَ غُلاَمًا وَلَمْ يُسَمِّ مَالَهُ فَالْمَالُ لَهُ ‏"‏ ‏.‏ فَأَخْبِرْنِي مَا مَالُكَ ‏.‏حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ نُمَيْرٍ حَدَّثَنَا الْمُطَّلِبُ بْنُ زِيَادٍ عَنْ إِسْحَقَ بْنِ إِبْرَاهِيمَ قَالَ قَالَ عَبْدُ اللهِ بْنُ مَسْعُودٍ لِجَدِّي فَذَكَرَ نَحْوَهُ

আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) হতে বর্ণিতঃ

আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) তাকে বললেন, “হে উমাইর! আমি তোমাকে সন্তোষের সাথে আযাদ করতে চাই। কেননা আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছি: কোনো ব্যক্তি তার এমন গোলাম আযাদ করল যে গোলাম নিজ মালের বিষয় উল্লেখ করেনি, তাহলে উক্ত মাল তারই (অর্থাৎ আযাদকারীর)। অতএব আমাকে বলো, তোমার কী মাল আছে?” আবদুল্লাহ বিন মাসউদ (রাঃ) আমার দादा (উমাইর)-কে বললেন।

তাহকীক আলবানী; দঈফ।[২৫৩০] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। ইরওয়া ১৭৪৮। তাহকীক আলবানীঃ যইফ। উক্ত হাদিসের রাবী ১. সাঈদ বিন মুহাম্মাদ আল-জামরী সম্পর্কে আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সিকাহ। ইমাম দারাকুতনী বলেন, তিনি দুর্বল। ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ তবে তিনি শীয়া মতাবলম্বী হওয়ার অভিযোগ রয়েছে। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৩৪৮, ১১/৪৫ নং পৃষ্ঠা) ২. ইসহাক বিন ইবরাহীম সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইমাম বুখারী বলেন, তার হাদিস সহিহ নয়, তার হাদিসের অনুসরণ করা যাবে না। তাহরীরু তাকরীবুত তাহযীব এর লেখক বলেন, তিনি দুর্বল। (তাহযীবুল কামালঃ রাবী নং ৩২৯, ২/৩৬৮ নং পৃষ্ঠা) ৩. উমায়র সম্পর্কে ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি মাজহুল বা অপরিচিত। ইমাম যাহাবী বলেন, তিনি সিকাহ। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৫২৪, ২২/৩৯৪ নং পৃষ্ঠা)

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন