২১/৩১. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৮৩ - মুসলিম ঐক্য ও রক্তের সমমর্যাদা

মুসলমানের জীবনের মূল্য এক সমান

মুসলমানদের রক্ত সমান: ঐক্য, নিরাপত্তা ও সম্মিলিত দায়িত্ব

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬৮৩

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الأَعْلَى الصَّنْعَانِيُّ، حَدَّثَنَا الْمُعْتَمِرُ بْنُ سُلَيْمَانَ، عَنْ أَبِيهِ، عَنْ حَنَشٍ، عَنْ عِكْرِمَةَ، عَنِ ابْنِ عَبَّاسٍ، عَنِ النَّبِيِّ ﷺ قَالَ " الْمُسْلِمُونَ تَتَكَافَأُ دِمَاؤُهُمْ وَهُمْ يَدٌ عَلَى مَنْ سِوَاهُمْ يَسْعَى بِذِمَّتِهِمْ أَدْنَاهُمْ وَيُرَدُّ عَلَى أَقْصَاهُمْ " .

ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ

নবী (ﷺ) বলেনঃ মুসলমানের জীবনের মূল্য এক সমান। তারা বিজাতীয় শত্রুর বিরুদ্ধে একটি হাতস্বরূপ (একতাবদ্ধ)। তাদের একজন সাধারণ লোকও অপরকে তাদের নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে। তাদের দূরবর্তী ব্যক্তিও গনীমতে শরীক হবে (সেনানায়ক যদি তাকে অন্যত্র কোনো প্রয়োজনে পাঠিয়ে থাকে)।

[২৬৮৩] হাদিসটি ইমাম ইবনু মাজাহ এককভাবে বর্ণনা করেছেন। মিশকাত ৩৪৭৫। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী হানাশ সম্পর্কে আবু আহমাদ আল-হাকিম বলেন, তিনি আহলে ইলমের নিকট নির্ভরযোগ্য নয়। আবু বাকর আল-বাযযার বলেন, তিনি যাচাই-বাছাই ছাড়া হাদিস গ্রহণ করেন ও তা বর্ণনা করেন। আবু হাতিম আর-রাযী বলেন, তিনি হাদিস বর্ণনায় দুর্বল। আবু যুরআহ আর-রাযী তাঁকে দুর্বল বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৩৩০, ৬/৪৬৫ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহীহ কিন্তু হানাশ এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ২৬২ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ২৫ টি খুবই দুর্বল, ৬৭ টি দুর্বল, ৬৭ টি হাসান, ১০৩ টি সহীহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ বুখারী ১৮৭০, তিরমিযি ১৪১৩, আবু দাউদ ২৭৫১, ৪৫৩০, আহমাদ ৯৯৪, ৯৯৬, ১৬৯৭, ৬৬২৪, ৬৬৫১, ৬৭৫৭, ৬৭৫৮, ৬৭৮৮, ৮৫৬২, ৮৯২২, ১৭৩১১, ২১৬৫০।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৮৩-এর সারসংক্ষেপ

এই হাদিসে নবী صلى الله عليه وسلم মুসলিম সমাজের কয়েকটি গুরুত্বপূর্ণ নীতি বলেছেন। প্রথমত, মুসলমানের জীবনের মূল্য এক সমান। অর্থাৎ বংশ, পদ, ধন বা সামাজিক অবস্থার কারণে এক মুসলিমের রক্ত অন্যের চেয়ে বেশি বা কম নয়। দ্বিতীয়ত, তারা বিজাতীয় শত্রুর বিরুদ্ধে একটি হাতের মতো একতাবদ্ধ। এর মানে মুসলিম সমাজের শক্তি ঐক্যে। তৃতীয়ত, মুসলিমদের একজন সাধারণ লোকও নিরাপত্তার গ্যারান্টি দিতে পারে। এই অংশে সমাজের সাধারণ মানুষকেও দায়িত্বশীল হিসেবে দেখা হয়েছে। চতুর্থত, যাকে কোনো প্রয়োজনে দূরে পাঠানো হয়েছে, সেও গনীমতের অংশ পেতে পারে। হাদিসটি মুসলিম ঐক্য, নিরাপত্তা চুক্তি এবং ন্যায্য অধিকার নিয়ে স্পষ্ট শিক্ষা দেয়।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • সব মুসলমানের জীবনের মর্যাদা সমান।
  • শত্রুর বিরুদ্ধে মুসলিমদের একতাবদ্ধ থাকা দরকার।
  • সাধারণ মুসলিমের দেওয়া নিরাপত্তাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।
  • দূরে থাকা দায়িত্বশীল ব্যক্তির অধিকারও ভুলে যাওয়া যাবে না।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন