২১/৩৪. অধ্যায়ঃ

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৯১ - কিসাসে ক্ষমা ও দিয়াতের শিক্ষা

হত্যাকারীর প্রতি ক্ষমা প্রদর্শন

কিসাস, ক্ষমা ও দিয়াত: প্রতিশোধের আগে ভাবার শিক্ষা

সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৬৯১

حَدَّثَنَا أَبُو عُمَيْرٍ عِيسَى بْنُ مُحَمَّدِ بْنِ النَّحَّاسِ وَعِيسَى بْنُ يُونُسَ وَالْحُسَيْنُ بْنُ أَبِي السَّرِىِّ الْعَسْقَلَانِيُّ قَالُوا حَدَّثَنَا ضَمْرَةُ بْنُ رَبِيعَةَ عَنْ ابْنِ شَوْذَبٍ عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ أَتَى رَجُلٌ بِقَاتِلِ وَلِيِّهِ إِلَى رَسُولِ اللهِ ﷺ فَقَالَ النَّبِيُّ ﷺ اعْفُ فَأَبَى فَقَالَ خُذْ أَرْشَكَ فَأَبَى قَالَ اذْهَبْ فَاقْتُلْهُ فَإِنَّكَ مِثْلُهُ قَالَ فَلُحِقَ بِهِ فَقِيلَ لَهُ إِنَّ رَسُولَ اللهِ ﷺ قَدْ قَالَ اقْتُلْهُ فَإِنَّكَ مِثْلُهُ فَخَلَّى سَبِيلَهُ قَالَ فَرُئِيَ يَجُرُّ نِسْعَتَهُ ذَاهِبًا إِلَى أَهْلِهِ قَالَ كَأَنَّهُ قَدْ كَانَ أَوْثَقَهُقَالَ أَبُو عُمَيْرٍ فِي حَدِيثِهِ قَالَ ابْنُ شَوْذَبٍ عَنْ عَبْدِ الرَّحْمٰنِ بْنِ الْقَاسِمِ فَلَيْسَ لِأَحَدٍ بَعْدَ النَّبِيِّ ﷺ أَنْ يَقُولُ اقْتُلْهُ فَإِنَّكَ مِثْلُهُ قَالَ ابْن مَاجَةَ هَذَا حَدِيثُ الرَّمْلِيِّينَ لَيْسَ إِلَّا عِنْدَهُمْ

আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিতঃ

এক ব্যক্তি তার অভিভাবকের হত্যাকারীকে নিয়ে রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এলো। নবী (ﷺ) বলেনঃ তুমি তাকে ক্ষমা করে দাও। সে অস্বীকার করলো। তিনি বলেনঃ তাহলে তুমি দিয়াত গ্রহণ করো। সে তাও অস্বীকার করলো। তিনি বলেনঃ তাহলে যাও, তাকে হত্যা করো। কেননা তুমি তার মতই হবে। রাবী বলেন, তার নিকট গিয়ে তাকে বলা হলো, রাসূলুল্লাহ (ﷺ) অবশ্যি বলেছেনঃ তাকে হত্যা করো, তুমি তার মতই হবে।অতঃপর সে তাকে তার পথে ছেড়ে দিলো। রাবী বলেন, তাকে তার রশি টানতে টানতে তার পরিবারের দিকে চলে যেতে দেখা গেলো। সম্ভবত নিহতের দাবিদারগণ তাকে রশি দিয়ে বেঁধেছিল। রাবী আবূ উমাইর (রহঃ) তার হাদীসে বলেন, ইবনু শাওযাব (রহঃ) আবদুর রহমান ইবনুল কাসিম (রহঃ) থেকে বর্ণনা করেন যে, নবী (ﷺ) বলেন, এর পর আর কারো পক্ষে এরূপ বলা জায়েয নয় যে, “তাকে হত্যা করো, তুমিও তার মতই হবে”।ইবনু মাজাহ (রহঃ) বলেন, এটা হলো রামলাবাসীদের বর্ণিত হাদীস, যা তাদের ছাড়া আর কারো কাছে নেই।

[২৬৯১] নাসায়ী ৪৭৩০। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদিসের রাবী১. ঈসা বিন ইউনুস সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সত্যবাদী। আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। আবু দাউদ আস-সাজিসতানী বলেন, তিনি সত্যবাদী। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কখনো কখনো ভুল করেন। ইমাম যাহাবী তাকে সিকাহ বলেছেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ৪৬৭২, ২৩/৬০ নং পৃষ্ঠা)২. হুসায়ন বিন আবুস সারী আল-আসকালানী সম্পর্কে আবু হাতিম বিন হিব্বান বলেন, তিনি হাদিস বর্ণনায় ভুল করেন ও তিনি অপরিচিত। আবু দাউদ আস-সাজিসতানী ও ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি দুর্বল। আবু আরুবাহ আল-হারবানী ও ইমাম যাহাবী বলেন, তিনি মিথ্যুক। মুহাম্মাদ বিন আবুস সারী আল-আসকালানী বলেন, তোমরা আমার ভাই এর নিকট থেকে কেউ হাদিস গ্রহন করিও না, কারণ তিনি মিথ্যুক। (তাহযীবুল কামালঃ রাবী নং ১৩৩১, ৬/৪৬৮ নং পৃষ্ঠা)৩. দমরাহ বিন রাবীআহ সম্পর্কে আবু হাতিম আর-রাযী বলেন, তিনি সালিহ। আবু সাঈদ বিন ইউনুস আল-মিসরী বলেন, তিনি তাদের যুগে একজন ফকীহ ছিলেন। আহমাদ বিন শু'আয়ব আন-নাসায়ী ও আহমাদ বিন সালিহ আল-জায়লী বলেন, তিনি সিকাহ। ইবনু হাজার আল-আসকালানী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় কিছু সন্দেহ করেন। যাকারিয়্যা বিন ইয়াহইয়া আস-সাজী বলেন, তিনি সত্যবাদী তবে হাদিস বর্ণনায় সন্দেহ করেন। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৯৩৮, ১৩/৩১৬ নং পৃষ্ঠা) উক্ত হাদিসটি সহিহ কিন্তু হুসায়ন বিব আবুস সারী আল-আসকালানী এর কারণে সানাদটি দুর্বল। হাদিসটির ৬৯ টি শাহিদ হাদিস রয়েছে, তন্মধ্যে ১ টি খুবই দুর্বল, ৮ টি দুর্বল, ২০ টি হাসান, ৪০ টি সহিহ হাদিস পাওয়া যায়। তন্মধ্যে উল্লেখযোগ্য হলঃ মুসলিম ১৬৮১, তিরমিযি ১৪০৭, আবু দাউদ ৪৪৯৮, ৪৪৯৯, দারিমী ২৩৫৯, শারহুস সুন্নাহ ২৫২৭।

সুনানে ইবনে মাজাহ হাদিস ২৬৯১-এর সারসংক্ষেপ

এই হাদিসে একজন ব্যক্তি তার অভিভাবকের হত্যাকারীকে রাসূলুল্লাহ صلى الله عليه وسلم-এর কাছে নিয়ে আসে। নবী صلى الله عليه وسلم প্রথমে বলেন, তাকে ক্ষমা করে দাও। সে রাজি হয় না। এরপর বলেন, দিয়াত গ্রহণ করো। সে এটিও মানে না। তারপর তিনি বলেন, যাও, তাকে হত্যা করো; কেননা তুমি তার মতই হবে। পরে লোকটিকে জানানো হলে সে হত্যাকারীকে ছেড়ে দেয়। হাদিসের শেষে একটি গুরুত্বপূর্ণ বর্ণনাও এসেছে যে, নবী صلى الله عليه وسلم-এর পর আর কারও জন্য এমনভাবে বলা উচিত নয়—“তাকে হত্যা করো, তুমিও তার মতই হবে।” এই হাদিস থেকে বোঝা যায়, কিসাসের বিষয়ে ক্ষমা ও দিয়াতকে আগে উৎসাহিত করা হয়েছে। প্রতিশোধের সিদ্ধান্তে মনকে নরম রাখা এবং ন্যায়ভিত্তিক পথ দেখা দরকার।

এই হাদিস থেকে আমাদের শিক্ষা

  • কিসাসের আগে ক্ষমা ও দিয়াতের পথ ভাবা যেতে পারে।
  • রাগের মুহূর্তে সিদ্ধান্ত না নেওয়া ভালো।
  • ক্ষমা করা অনেক সময় বিবাদ কমাতে সাহায্য করে।
  • হাদিসের শেষ অংশে বক্তব্য ব্যবহারে সতর্কতার শিক্ষা আছে।

সেটিংস

ভাষা

ফন্ট সেটিংস

আরবি ফন্ট ফেস

আরবি ফন্ট সাইজ

২৪

অনুবাদ ফন্ট সাইজ

১৮

রিডিং লেআউট

আল হাদিস অ্যাপ ডাউনলোড করুন

App Banner

ইসলামের জ্ঞান প্রচারে সহায়ক হোন

আপনার নিয়মিত সহায়তা আমাদের দ্বীনি ভাই-বোনের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে সাহয্য করবে। আমাদের মিশনে আপনিও অংশ নিন এবং বড় পরিবর্তনের অংশীদার হোন।

সাপোর্ট করুন