২২/৫. অধ্যায়ঃ
এক-তৃতীয়াংশ সম্পদে ওসিয়াত করা
সুনানে ইবনে মাজাহ : ২৭১১
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭১১
حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ وَدِدْتُ أَنَّ النَّاسَ، غَضُّوا مِنَ الثُّلُثِ إِلَى الرُّبُعِ لأَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الثُّلُثُ كَبِيرٌ - أَوْ كَثِيرٌ - " .
ইবনু আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
আমি আশা করি যে, লোকেরা (তাদের ওসিয়তের পরিমাণ) এক-তৃতীয়াংশ থেকে এক-চতুর্থাংশে কমিয়ে আনুক। কেননা, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ এক-তৃতীয়াংশও বেশি বা পর্যাপ্ত হয়ে যায়।
তাহকীক আলবানীঃ সহীহ।[২৭১১] সহীহুল বুখারী ২৭৪৩, মুসলিম ১৬২৯, নাসায়ী ৩৬৩৪, আহমাদ ২০৩৫, ২০৭৭, ইরওয়া ১৬৪৮। তাহকীক আলবানীঃ সহীহ।
