২২/৬. অধ্যায়ঃ
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭১২ - ওয়ারিসের জন্য ওসিয়ত নেই
ওয়ারিসের অনুকূলে ওসিয়াত করা যাবে না
ওয়ারিসের জন্য ওসিয়ত নেই: নির্ধারিত হকের শিক্ষা
সুনানে ইবনে মাজাহ : ২৭১২
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭১২
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَنْبَأَنَا سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ، عَنْ قَتَادَةَ، عَنْ شَهْرِ بْنِ حَوْشَبٍ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ غَنْمٍ، عَنْ عَمْرِو بْنِ خَارِجَةَ، أَنَّ النَّبِيَّ ﷺ خَطَبَهُمْ وَهُوَ عَلَى رَاحِلَتِهِ وَإِنَّ رَاحِلَتَهُ لَتَقْصَعُ بِجِرَّتِهَا وَإِنَّ لُغَامَهَا لَيَسِيلُ بَيْنَ كَتِفَىَّ قَالَ " إِنَّ اللَّهَ قَسَمَ لِكُلِّ وَارِثٍ نَصِيبَهُ مِنَ الْمِيرَاثِ فَلاَ يَجُوزُ لِوَارِثٍ وَصِيَّةٌ الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ وَمَنِ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ أَوْ تَوَلَّى غَيْرَ مَوَالِيهِ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لاَ يُقْبَلُ مِنْهُ صَرْفٌ وَلاَ عَدْلٌ " . أَوْ قَالَ " عَدْلٌ وَلاَ صَرْفٌ " .
আমর বিন খারিজাহ (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাঁর জন্তুবহনে আরোহিত অবস্থায় তাদের উদ্দেশ্যে ভাষণ দিলেন। জন্তুটি তখন জাবর কাটছিল এবং মুখের লালা আমার উভয় কাঁধের মাঝখান দিয়ে পড়ছিল। তিনি বলেনঃ আল্লাহ তাআলা (মৃতের) পরিত্যক্ত মালে প্রত্যেক ওয়ারিসের অংশ নির্দিষ্ট করে দিয়েছেন। তাই কোন ওয়ারিসের অনুকূলে অসিয়ত করা জায়েয নয়। সন্তান যার অধীন সন্তানের মালিকানা তার, যেনাকারীর জন্য রয়েছে পাথর। যে ব্যক্তি তার পিতাকে বাদ দিয়ে অন্যের সন্তান বলে পরিচয় দেয় অথবা নিজের মনিবকে ত্যাগ ক‘রে অপরকে মনিব বলে পরিচয় দেয়, তার উপর আল্লাহ, তাঁর ফেরেশতাকুল এবং সকল মানুষের অভিশাপ। তার নফল বা ফরজ কোন ইবাদাতই কবুল করা হবেনা।
[২৭১২] তিরমিযী ২১২১, নাসায়ী ৩৬৪১, ৩৬৪২, ৩৬৪৩, আহমাদ ১৭২১০, ১৭৬১৫, ১৭৬২১, দারেমী ৩৫২৯, ৩২৬০, ইরওয়া ৬/৮৮-৮৯। তাহকীক আলবানীঃ সহীহ। উক্ত হাদীসের রাবী শাহর বিন হাওশাব সম্পর্কে ইয়াহইয়া বিন মাঈন ও ইয়াকুব বিন সুফইয়ান এবং আল-আজালী বলেন, তিনি সিকাহ। শু'বাহ ইবনুল হাজ্জাজ তাকে বর্জন করেছেন। আহমাদ বিন হাম্বল ও আবু হাতিম আর-রাযী বলেন, কোন সমস্যা নেই। (তাহযীবুল কামালঃ রাবী নং ২৭৮১, ১২/৫৭৮ নং পৃষ্ঠা)
সুনানে ইবনে মাজাহ হাদিস ২৭১২-এর সারসংক্ষেপ
এই হাদিসে রাসূলুল্লাহ (صلى الله عليه وسلم) জন্তুর পিঠে বসে খুতবার মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলেন। মূল আলোচ্য বিষয় হলো, আল্লাহ মৃতের পরিত্যক্ত মালে প্রত্যেক ওয়ারিসের অংশ নির্দিষ্ট করে দিয়েছেন। তাই কোনো ওয়ারিসের অনুকূলে ওসিয়ত জায়েয নয়। অর্থাৎ যে ব্যক্তি মিরাসের অংশ পাবে, তার জন্য আলাদা করে ওসিয়ত দিয়ে অন্যদের হক কমানো যাবে না। একই হাদিসে বংশপরিচয় বদলানো এবং নিজের মনিবকে ছেড়ে অন্যকে মনিব বলা সম্পর্কেও কঠিন সতর্কতা এসেছে। তাই হাদিসটি পরিবার, বংশপরিচয় এবং সম্পদের হকে ন্যায় বজায় রাখার শিক্ষা দেয়। মিরাস বণ্টন আল্লাহর নির্ধারিত অধিকার; তাই ওসিয়ত দিয়ে তা বদলানো ঠিক নয়।
এই হাদিস থেকে আমাদের শিক্ষা
- প্রত্যেক ওয়ারিসের হক আল্লাহ নির্ধারণ করেছেন।
- ওয়ারিসের জন্য আলাদা ওসিয়ত করা যাবে না।
- বংশপরিচয় ও সম্পর্কের সত্যতা রক্ষা করা গুরুত্বপূর্ণ।
