২৪/৬. অধ্যায়ঃ
যে ব্যক্তি ওজরবশত জিহাদ থেকে বিরত থাকে
সুনানে ইবনে মাজাহ : ২৭৬৪
সুনানে ইবনে মাজাহহাদিস নম্বর ২৭৬৪
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا ابْنُ أَبِي عَدِيٍّ، عَنْ حُمَيْدٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ لَمَّا رَجَعَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ غَزْوَةِ تَبُوكَ فَدَنَا مِنَ الْمَدِينَةِ قَالَ " إِنَّ بِالْمَدِينَةِ لَقَوْمًا مَا سِرْتُمْ مِنْ مَسِيرٍ وَلاَ قَطَعْتُمْ وَادِيًا إِلاَّ كَانُوا مَعَكُمْ فِيهِ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَهُمْ بِالْمَدِينَةِ قَالَ " وَهُمْ بِالْمَدِينَةِ حَبَسَهُمُ الْعُذْرُ "
আনাস বিন মালিক (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) তাবুকের যুদ্ধ থেকে প্রত্যাবর্তন করে মদিনার নিকটবর্তী হয়ে বলেনঃ মদিনায় এমন কতক লোক আছে যে, তোমরা যেখানেই গিয়েছ এবং যে উপত্যকাই অতিক্রম করেছ, তারা তোমাদের সাথেই ছিল। সাহাবীগণ বলেন, হে আল্লাহর রাসূল! তারা মদিনায় থেকেও (আমাদের সাথে ছিলেন)! তিনি বলেনঃ তারা মদিনায় থেকেও, তাদের অক্ষমতা তাদের প্রতিরোধ করে রেখেছে।
তাহকীক আলবানীঃ সহীহ।[২৭৬৪] সহীহুল বুখারী ২৮৩৯, ৪৪২৩, সহীহ আবু দাউদ ২২৬৫। তাহকীক আলবানীঃ সহীহ।
