৩৪/২০. অধ্যায়ঃ
সহীহ মুসলিম হাদিস ৪৭২৩ - প্রশাসন ও নেতৃত্ব
মাক্কাহ্ বিজয়ের পর ইসলাম, জিহাদ ও পুণ্যময় কাজের বাই‘আত আর বিজয়ের পর হিজরাত নেই( মাক্কাহ্ থেকে মাদীনায়)- এ কথার অর্থ সংক্রান্ত আলোচনা
সহীহ মুসলিম : ৪৭২৩
সহীহ মুসলিমহাদিস নম্বর ৪৭২৩
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، قَالاَ أَخْبَرَنَا جَرِيرٌ، عَنْ مَنْصُورٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ طَاوُسٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ الْفَتْحِ فَتْحِ مَكَّةَ " لاَ هِجْرَةَ وَلَكِنْ جِهَادٌ وَنِيَّةٌ وَإِذَا اسْتُنْفِرْتُمْ فَانْفِرُوا " .
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিতঃ
রাসূলুল্লাহ (ﷺ) বিজয় দিবসে তথা মক্কা বিজয়ের দিন বলেছেন, আর হিজরত নেই (হিজরতের অবকাশ বাকি নেই) বরং এখন আছে জিহাদ আর নেক-নিয়ত। আর যখন তোমাদেরকে জিহাদে বের হওয়ার জন্য আহ্বান জানানো হয়, তখন তোমরা (জিহাদের উদ্দেশে) বের হয়ে যাও।
ই.ফা. ৪৬৭৬, ই.সে. ৪৬৭৮
